গঙ্গা আরতি না হলে বিসর্জন হবে, বেফাঁস মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের

বাবুঘাটে ইতিমধ্যেই ব্যাপক ভিড়। এই পরিস্থিতিতে বিজেপি’র গঙ্গা আরতি মানে ভিড় বাড়বে আরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা আরতি নিয়ে ধুন্ধুমার বাবুঘাট চত্ত্বর। বিজেপি’র হুঁশিয়ারি, ‘আজই গঙ্গাআরতি হবে’। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, জি-২০ বৈঠক এবং গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সঙ্খ্যক বাহিনী। এই পরিস্থিতিতে বাবুঘাটে গঙ্গা আরতি না করে ওই কর্মসূচি পেছানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কারণ, সেখানেও প্রয়োজন পুলিশি নিরাপত্তার। আর এই সময়ে বাবুঘাটে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে সে সবে কান না দিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সজল ঘোষ। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

গঙ্গা আরতি করার জন্য বিজেপি মঞ্চ বেঁধেছিল বাবুঘাটে। বারবার পুলিশ সেই মঞ্চ খুলতে বললেও কান দেয়নি পদ্মশিবির। অবশেষে সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে বিজেপি’র কর্মসূচিকে অনুমতি দেওয়া হয়নি। মঞ্চ খোলার জন্য অনুরোধ করা হয়েছিল। বলা হয়েছিল কর্মসূচি পেছনোর জন্য। তবে বিজেপি তা শোনেনি। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া গঙ্গা আরতি করলে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা সজল ঘোষ। সজল বলেন, ‘আরতি হবেই। না হলে আজ বিসর্জন হবে। কার বিসর্জন হবে বলতে পারছি না’। এরপরে বেশ কিছু বিজেপি কর্মী এই মন্তব্যের বিরোধিতা করেন। শুরু হয় তীব্র বিতর্ক। পরে পরিস্থিতি বুঝে সজল বলেন, ‘এই সরকারেরও বিসর্জন হয়ে যেতে পারে’। বিজেপি নেতার মন্তব্যের কড়া বিরোধিতা করেছে সবুজ শিবির। তৃণমূলের অভিযোগ, বিজেপি মানেই হিংসার রাজনীতি।

ঘটনাস্থল আগেই ছেড়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি। তবে পুলিশের সঙ্গে বচসা শুরু করেন সজল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরে বিজেপি নেতা সজলকে আটক করে পুলিশ। তোলা হয় পুলিশের গাড়িতে। নিয়ে যাওয়া হয় লালবাজারে। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশেষ সূত্রে খবর, পরে গ্রেফতার করা হয়েছে এই বিজেপি নেতাকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি না থাকায় বিজেপির মঞ্চ খোলা হয়েছে। বলা হয়েছে, গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে ইতিমধ্যেই ব্যাপক ভিড়। এই পরিস্থিতিতে বিজেপি’র গঙ্গা আরতি মানে ভিড় বাড়বে আরও। পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু