Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এন্টালির বিদ্যাসাগর মার্কেটের অবস্থা খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি:এন্টালির বিদ্যাসাগর মার্কেটের অবস্থা বুধবার খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। ৯০ সাল থেকে অযত্নে কোন রক্ষণাবেক্ষণ ছাড়া পড়ে থাকার ফলে বিল্ডিংটি এই মুহূর্তে একপ্রকার বিপজ্জনক হয়ে পড়েছে। দীর্ঘদিন হকারদের (Hawkers) দ্বারা অবৈধভাবে জবরদখল করে থাকার জন্য নতুনভাবে সংস্কারের ভাবনা চিন্তাও করা যাচ্ছিল না। বর্তমানে ফিরহাদ হাকিমের উদ্যোগে এই মার্কেটটিকে জবরদখল মুক্ত করা হয়েছে। অতি দ্রুত এই পুরাতন বিপদজনক বিল্ডিংটি ভেঙে ফেলে আধুনিক মানের নতুন বিল্ডিং(New Building) গড়ে তোলা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আগামী দিনে আধুনিক পার্কিং (Parking)সহ এই বিদ্যাসাগর ভবনের নির্মাণকার্য শুরু করা হবে। এমনভাবে বিল্ডিংটি গড়ে তোলা হবে যাতে ওনারশিপ কমার্শিয়াল অফিস বা দোকানের পাশাপাশি কলকাতা পুরসভার(KMC) কিছু দপ্তরের কাজও যাতে এখানে করা যায়। সে ব্যবস্থাও রাখা হবে, বলে জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার দপ্তরে জায়গার অভাব দেখা দিয়েছে তাই বেশ কিছু বিভাগকে এই জায়গাতে আনার চিন্তা ভাবনা শুরু হয়েছে।

শুধু তাই নয়, এর পাশাপাশি বাকি জায়গাগুলোকে কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে পরিকল্পনামাফিক আগামী দিন এগোনো হবে বলে জানান ,কলকাতা পৌরসভা মেয়র ফিরহাদ হাকিম।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এন্টালির(Entally) বিদ্যাসাগর মার্কেটটির অধিকাংশ ঘর দীর্ঘদিন ধরে দখল হয়েছিল। শুধু তাই না, সেই ঘরগুলি হকাররা গুদামঘর হিসেবে ব্যবহার করছিল। সম্প্রতি কলকাতা পুরসভা সেই দখলদারি মুক্ত করে সমস্ত কিছু পরিষ্কার করে নতুন করে রং করে। তবে ওই মার্কেটে যে দোকান ঘর গুলি সুনির্দিষ্ট নিয়ম মেনে ভাড়া রয়েছে তাদের উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন মেয়র।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের