নিউ ব্যারাকপুর পুষ্পমেলা মাতলো সনু নিগমের সুরে

Share:

নিজস্ব প্রতিনিধি ,নিউ ব্যারাকপুর: বুধবার রাত সনু নিগম নাইট,সনু ঝড়ে মাতলো নিউ ব্যারাকপুর পুষ্পমেলা।প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখবার এবং লাইভ অনুষ্ঠান দেখতে উপচে পরেছিলো মানুষের ভিড়।শুধু জেলা নয়, কলকাতা থেকেও মানুষ এসেছিলো প্রিয় সঙ্গীত শিল্পী সনু নিগমকে(Sonu Nigam) চোখের দেখা দেখতে।নিউ ব্যারাকপুর পুরসভা পরিচালিত এই অনুষ্ঠান হলেও সনু নিগমের জন্য খুব সামান্য অর্থে টিকিট ধার্য্য করেছিলো।কিন্তু সেই টিকিট গতকালই হাউসফুল হয়ে যায়।ফলে অনেকে সনু নিগম লাইভ দেখতে চাইলেও টিকিট না থাকায় নিরাশ হয়েই ফিরতে হয়।আজ যেন গোটা বলিউড(Bollywood) ছবির হিট গান শোনার আসর বসেছিলো এই অনুষ্ঠানে।

কারণ বলিউডের অগুনতি হিট ছবির গান মানেই সনু নিগমের কন্ঠে।দর্শকের অনুরোধ সনু নিগমের কাছে আসার আগেই,সনু একের পর এক হিট গান ধরেন মঞ্চ থেকে।এ যেন জন সমুদ্র,যেদিকে তাকানো যায় শুধুই মানুষের মাথা আর উচ্ছাস উন্মাদনা।কেউ সনু নিগমকে প্রথম কাছ থেকে দেখবে বলে এসেছেন, আবার কেউ সনু নিগম এর যেখানে এমন লাইভ অনুষ্ঠান হয় সম্ভব হলে সেখানে পৌছে যায় টিকিট সংগ্রহ করে।এইদিন সনু নিগম নাইটকে ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিলো আলাদা মাত্রায়।

সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিলো নিউ ব্যারাকপুর পুষ্পমেলা চত্ত্বর। রাতে সনু নিগম মঞ্চে উঠতেই দর্শকের চিৎকার আর সাথে হাততালি তে স্বাগত জানানো হয়।তারপরে সনু নিগম দু ঘন্টার ওপর মঞ্চে একের পর হিট গান শুনিয়ে তার ভক্তদের অর্থাৎ দর্শকদের খুশি করেন।এক কথায় এইদিন রাত সনু ঝড়ে কাঁপলো গোটা নিউ ব্যারাকপুর শহর।পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগমকে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন ।

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌