‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে জনসংখ্যা বাড়ছে। এই জনসংখ্যা কমানো দরকার। ইতিমধ্যেই এই রাজ্যে জনগণনা শুরু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নিয়োগ করা হয়েছে অফিসার। জারি হয়েছে বিজ্ঞপ্তি। এবার এমন আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বড় আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি সরকারের আমলে বাংলায় এবার জন্ম নিয়ন্ত্রণ করার স্পষ্ট ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, শনিবার বিধাননগরে সারভাইক্যাল ক্যানসারের টিকাকরণের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সরাসরি এমনই আর্জি জানালেন শমীক ভট্টাচার্য।

রাজ্যে জনসংখ্যা বেড়ে গেলে সকলকে সরকারি পরিষেবা দেওয়া সম্ভব নয়। তার উপর পশ্চিমবঙ্গে ছেলে–মেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষকে বিদ্যা শিক্ষার পরিষেবা, কর্মসংস্থান এবং নানা সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতির কথা অনুভব করে মুখ্যমন্ত্রীকে বিজেপির রাজ্য সভাপতির আর্জি, ‘একটা সময় ছিল যখন পোলিও প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধা পেতেন। ধর্মান্ধ প্রচারের কারণে সমস্ত রোগকে আমরা নির্মুল করে ফেলতে পারিনি। সরকার সবে হয়েছে, কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন স্বাস্থ্যমন্ত্রী। এই আবহে আমি আশাবাদী, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কদিনের মধ্যেই মানুষের আবেগ ছুঁতে পেরেছেন। একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই রাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন।’‌

বানতলায় টিকাকরণ অনুষ্ঠানে গিয়ে অনিতা দেওয়ানের গণধর্ষণের ঘটনা তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। আর ঘটনার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে শমীক বলেন, ‘‌সুস্থ ও স্বাভাবিক সমাজে পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে ফ্ল্যাগশিপ প্রজেক্ট তৈরি করে সরকারি প্রচারের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিতে হবে। জমির উপর মানুষের চাপ কমাতে হবে। পরিবার পরিকল্পনা করে মহিলাদের বিকাশ ঘটাতে এবং শিক্ষা–আর্থ সামাজিক বিকাশের দিকটিও মাথায় রাখতে হবে। এই রাজ্যে জন্মনিয়ন্ত্রণের যথেষ্ট প্রয়োজন।’‌

আজ, শনিবার বিধাননগর হাসপাতালে সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচি শুরু হল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য–সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সেখানেই শমীক ভট্টাচার্য বললেন, ‘‌এই সরকার কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য নয়৷ পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এই সরকার। সব চিকিৎসক স্বাস্থ্যকর্মীর কাছে আমাদের স্পষ্ট বার্তা, এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না৷ কোন বিশেষ দলের কার্যালয় থেকে কোন চিকিৎসকের বদলির অর্ডার আসবে না। সরকার সরকারের মতো চলবে।’‌

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৮, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ