চড় কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মী নন, সাফাই রথীনের

চড় কাণ্ডে রাজ্য রাজনীতিতে বড়সড় বিতর্কের মুখে শাসক দল তৃণমূল। সেই ঘটনায় এবার নিজেকে ও দলকে বাঁচাতে দায় ঝেড়ে ফেললেন খাদ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দিদির সুরক্ষা কবচ’(Didir Surakha Kabach) নামের তৃণমূলের(TMC) দলীয় কর্মসূচীতে এসে চড় খেতে হল এক যুবককে। শনিবার সকালে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার দত্তপুকুর(Duttapukur) থানার ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাইবনা গ্রামে তৃণমূলের এহেন কর্মসূচীতে গিয়ে চড় খেতে হয় এলাকারই এক বাসিন্দাকে। তিনি রাজ্যের খাদ্যমন্ত্রী(State Food Minister) রথীন ঘোষের(Rathin Ghosh) কাছে এলাকার রাস্তা খারাপ নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন। এখন সেই ঘটনার জেরেই খাদ্যমন্ত্রী গোটা ঘটনার দায় ঝেড়ে ফেললেন নিজের ওপর থেকে, দলের ওপর থেকে। তাঁর দাবি, যিনি চড় মেরেছেন তাঁকে তিনি চেনেন না। দলের কেউ তাঁকে চেনে না। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। আর যিনি চড় খেয়েছেন তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী(BJP Worker)। দুইজনই একই ক্লাবের সদস্য। ক্লাবের দুটি গোষ্ঠীর মধ্যে রাস্তা নিয়ে বিবাদ রয়েছে। সেই সূত্রেই অভিযোগ জানাতে গিয়ে চড় খেয়েছেন বিজেপি কর্মী সাগর বিশ্বাস। যদিও মন্ত্রীর এই সাফাই কার্যত কেউই বিশেষ পাত্তা দিচ্ছে না।

আরও পড়ুন  ‘দিদির সুরক্ষা কবচ’-এ গিয়ে জুটছে চড় থাপ্পড়

তৃণমূলের দলীয় কর্মসূচী পালন করা হচ্ছে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য। তাঁদের দাবি-দাওয়া জানার জন্য। সেই অনুষ্ঠানেই এদিন যোগ দেন রথীনবাবু। সেখানেই সাগর বিশ্বাসকে চড় খেতে হয় এলাকারই এক যুবকের কাছে। কেননা সেই অনুষ্ঠানে এলাকার রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন সাগর। প্রথম থেকেই অভিযোগ উঠেছে সাগরকে যিনি চড় মেরেছেন তিনি এলাকারই সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু পরে এই ঘটনা নিয়ে রথীনবাবু সংবাদমাধ্যমকে জানান, সাগর তাঁর কাছে কোনও অভিযোগ জানাতে আসেনি। তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে ৫০০মিটার দূরে ওই চড় কাণ্ড ঘটেছে। যিনি চড় মেরেছেন তিনি দলের কেউ নন, তৃণমূলকর্মী নন। যিনি চড় খেয়েছেন তিনি সক্রিয়া বিজেপি কর্মী। এদিনের ঘটনার সঙ্গে তৃণমূলের বা দলের কর্মসূচীর কোনও সম্পর্ক নেই। নিছক ব্যক্তিগত স্তরের বিবাদের ফল। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তবে বিজেপি তৃণমূলের কর্মসূচী বানচাল করতে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। যদিও মন্ত্রীর এহেন দাবি শুনে এখন অনেকেই মনে করছেন গোটা ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে যেভাবে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ও দলের মুখ পুড়ছে তার জেরে রথীনবাবু নিজেকে ও দলকে এই বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখতে এই দাবি করছেন।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা