নিরপেক্ষ বিচার ব্যবস্থার জোরালো দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি:আমরা চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা । কিন্তু এখন সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র ।সরাসরি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে(Kolkata airport) সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(CM Mamata Banerjee) সেখানে দাঁড়িয়ে যেভাবে রাজনীতির ছত্রছায়ায় না থাকলে বিচারকদের পদোন্নতি আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, ভোটমুখী মেঘালয়ে যাওয়ার আগে মঙ্গলবার আলিপুরদুয়ারে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন, তাঁর আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে আলিপুরদুয়ারে (Alipurduar)নামবেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর কোন ঘোষিত কর্মসূচি নেই। হাসিমারার মালঙ্গীতে বনবাংলোতে রাত্রিযাপন করে বুধবার কপ্টারে মেঘালয়ে রওনা দেবেন তিনি। মেঘালয়ের(Meghalaya) মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে মমতার, সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ১৯ জানুয়ারি আবার আলিপুরদুয়ারের ফিরে আসবেন মমতা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনি চা বাগানের মাঠে সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে প্রশাসনিক জনসভাও করবেন মমতা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার একাধিক সরকারি প্রকল্প শিলান্যাসের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনা করবেন সেখান থেকে। এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মেঘালয়ের মানুষ পরিবর্তন চাই কিনা সেটা তিনি সেখানে গিয়ে বুঝবেন। তবে অসম এবং মেঘালয়ের মধ্যে যে বিএসএফকে(BSF) কেন্দ্র করে সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে মেটানো উচিত বলে তিনি মনে করে। তার স্পষ্ট অভিযোগ বিএসএফ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে অনেককে গুলি করে মেরে ফেলেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল