দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আকাশ ঢাকল কালো ধোঁয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগুন আতঙ্ক দিল্লিতে। 

বুধবার সন্ধ্যায় আচমকাই কালো ধোয়ায় ঢেকে যায় দিল্লির আকাশ। আগুন লাগার ঘটনাটি ঘটে যমুনার কাছাকাছি নয়ডার কাছে একটি পার্কে। আগুন এতটাই ভয়াবহ যে  কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায় সেই লেলিহান শিখা। ঘটনাস্থলে আশেপাশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। নেটপাড়ায় তারা একাধিক ভিডিয়ো পোস্ট করেন। ভাইরাল হওয়া সেই সব ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুনের তেজে অন্ধকার আকাশের রঙ বদলে লাল হয়ে গিয়েছে।  

সোশ্যাল মিডিয়ায় সেই আগুনের একটি ভিডিয়ো পোস্ট করেছেন আইনজীবী সুশান্ত চতুর্বেদী। পোস্টে তিনি লিখেছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমার অনুমান, যমুনার ধারে কোনও অঞ্চলে আগুন লেগেছে। আগুন এতটাই ভয়াবহ যে নয়ডার আবাসন থেকে দেখা যাচ্ছে।  কেন আগুন, আগুন কিসে লাগল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

অমৃতম আনন্দ নামে আরও এক নেটপাড়ার বাসিন্দা নিজের টুইটার হ্যান্ডেলে ঘটনার ভিডিয়ো পোস্ট করেন। তিনিও প্রায় একই কথা লিখেছেন। তবে তাঁর অনুমান, বিশাল পরিমাণে খড় একত্রে করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর সেটা এতটাই ভয়াবহ যে নয়ডার আবাসন থেকে সরাসরি দেখা যাচ্ছে।  মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যেন দ্রুত পদক্ষেপ করেন। 

আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দিল্লির সকালের পরিবেশ যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে সে ব্যাপারে নিশ্চিত পরিবেশবিদেরা। প্রতি শীতে দিল্লিতে ফসলের জঞ্জাল পুড়িয়ে দেওয়া একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। 

আরও পড়ুন দিল্লিতে কনকনে শীতের কামড়, তাপমাত্রা ১.৪ ডিগ্রি

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?