রাজনৈতিক প্রতিহিংসা নিতেই কেন্দ্রীয় টিম পাঠিয়ে তদারকি : চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: রাজনৈতিক প্রতিহিংসা নিতেই কেন্দ্রীয় টিমকে পাঠিয়ে আবাস যোজনার তদারকি করা হচ্ছে। অথচ এখনো পর্যন্ত কেন্দ্রের যেসব প্রতিনিধি দল এ রাজ্যে এসেছে তাঁরা কিছুই খুঁজে পায় নি। আর পাবেও না। বরঞ্চ মানুষ কোথাও ভাঙ্গন সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, আবার কোথাও বেহাল জাতীয় সড়কের অবস্থা নিয়েও বিক্ষোভ দেখাচ্ছে। তারপরও উদাসীন কেন্দ্র সরকার । মালদায় পঞ্চায়েতি সভায় যোগ দিতে এসে কেন্দ্রের বিজেপি সরকারের এভাবেই সমালোচনা করলেন রাজ্যের  অর্থ ও স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)।

বুধবার সকাল ১১ টা নাগাদ পুরাতন মালদা (Malda)ব্লকের নারায়ণপুর বিএসএফ মোড় এলাকায় জেলা তৃণমূলের সহযোগিতা এবং দলের মহিলা কমিটির উদ্যোগে এই পঞ্চায়েতি সভার আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা মহিলা তৃণমূল কমিটির সভানেত্রী মৃনালীনি মন্ডল মাইতি সহ অন্যান্য নেতৃত্ব।মূলত এদিন পঞ্চায়েতি সভা নিয়েই এই কর্মসূচি গ্রহণ করে তৃণমূলের জেলা নেতৃত্ব। লক্ষীর ভান্ডারে মহিলাদের যে মাসিক অনুদান দেওয়া হয়, সেই প্রসঙ্গে বিরোধীরা যে সমালোচনা করছে, তা নিয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে সরব হন মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সেন্ট্রাল যে টিম এখানে পাঠানো হয়েছে তারা হাট্টিমাটিম টিম ।তবে তিনি আধিকারিকদের কিছু বলছেন না। কারণ তারা তো নির্দেশ পালন করছেন। আসল উদ্দেশ্য হল, রাজনৈতিক দিশা থেকে এখানে পাঠানো হচ্ছে। তবে সেই টিমের সদস্যরা এখনো কিছুই খুঁজে পাইনি।চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, মোদীজির কি কি গ্যারান্টি ছিল? ২০১৪ সাল থেকে যদি ধরা হয়, ২০ কোটি চাকরি হয়নি। কালো ধন উদ্ধার হয়নি। প্রতিশ্রুতি ছিল শুধু মুখের কথা প্রতিশ্রুতি রক্ষা করার কোন জায়গা নেই অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কে বলতে হয় না মমতা গ্যারান্টি শব্দটি। চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন মানুষ এর উপযুক্ত জবাব দেবে লোক দেখানোর জন্য দুটি বিজেপি শাসিত রাজ্য এর সঙ্গে আছে মানুষ বোঝে এসব খেলা।

ক্রিকেট টিম নিজেরাই সব ঠিক করে দিচ্ছে। আম্পায়ার নিজেরাই নির্বাচিত করছে। চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন থেকে কমিশনের কাছে আবেদন জানান ২১০০ অবজারভার থাকছে। একটাই আবেদন সত্যতা যাতে বজায় থাকে । কাউকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য যেন না হয় নির্বাচনে পরিচ্ছন্নতা যেন বজায় থাকে। সব রাজনৈতিক দলের অপরাধ রেকর্ড দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সব রাজনৈতিক দল-প্রসঙ্গে যখন বলছে ইলেকশন কমিশন এই কথা তখন খেয়াল রাখতে হবে এটা যেন সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়।।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের