মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে প্রতারণার চক্রের হদিস, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: এবার বাংলাদেশ ও ভারতের মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। প্রতারনার অভিযোগে গ্রেফতার এক মহিলা সহ তিনজন।গ্রেফতার করলো বিধাননগর পূর্ব থানার (Bidhannagar East P.S.) পুলিশ।পুলিশ সূত্রে খবর, সল্টলেক সিজি ব্লকের(CG Block) একটি বাড়িতে ফেক কল সেন্টার খুলে সেখানে বসে বিভিন্ন ছাত্র ছাত্রীদের ফোন করতো এই চক্রটি।যারা মেডিকেল পরীক্ষা দেবে তাদের ফোন নাম্বার সংগ্রহ করে প্রতারণার জন্য টার্গেট(Target) করত।

তাঁদের ফোন করে বাংলাদেশ ও ভারতের মেডিকেল কলেজে (Medical College)ভর্তি করে দেবে তার জন্য মোটা টাকা দাবী করা হতো। ছাত্র ছাত্রীরা ওই অফিসে পৌঁছলে তাঁদের বিশ্বাস করানোর জন্য একটি বর্শিওর ও দেখানো হতো। এই খবর পাওয়ার পর গতকাল ওই অফিসে বিধাননগর পূর্ব থানার পুলিশ হানা দেয়। সেখান থেকে এক মহিলা সহ তিন জনকে গ্রেফতার করা হয়।

আজ তাঁদের বিধাননগর মহকুমা আদালতে (Bidhannagar Court)পেশ করা হয়। পুলিশ নিজেদের হেফাজতের আবেদন জানায়। এর পিছনে আর কোনো মাথা আছে কিনা তার খোঁজ শুরু করেছে পুলিশ। এই চক্রটি কতদিন ধরে এই ভাবে ছাত্রছাত্রীদের প্রতারণা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সল্টলেক, নিউটাউন রাজারহাট এলাকায় একের পর এক প্রতারণা চক্র বা ফেক কল সেন্টার ধরা পড়ছে। যা নিয়ে চিন্তিত বিধান নগর কমিশনারেট।

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI