নববারাকপুর থানার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতায় কচিকাচাদের উন্মাদনা

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নববারাকপুর থানার উদ্যোগে শুক্রবার দুপুরে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, স্হানীয় কস্তুরি লজ অস্থায়ী প্রাঙ্গণে।বিভিন্ন বয়সের কচিকাচাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন। বিজয়ী প্রতিযোগীদের হাতে ট্রফি তুলে দেন নববারাকপুর পুরসভার (NewBarrackpore Municipality) পুরপ্রধান প্রবীর সাহা, থানার ওসি বিজয় কুমার ঘোষ, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, মিহির দে, আরতি দাস মল্লিক, কৃষ্ণা বোস, চিত্রকর শ্যামল সিকদার প্রমুখ।

নববারাকপুর থানার (Newbarrackpore P.S.) ওসি বিজয় কুমার ঘোষ জানান, পুলিশ সমাজের বন্ধু ।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক দায়বদ্ধতা পালনে পুলিশের সাথে মানুষের সুসম্পর্ক সুদূঢ় করতে এই সামাজিক প্রয়াস। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। চারটি বিভাগে ১২ জন সফল প্রতিযোগীদের পুরষ্কার প্রদান করা হয় এদিন। পুরসভার পুরপ্রধান (Chairman) প্রবীর সাহা বলেন, থানার কাজ শুধু চোর ডাকাত ধরা নয় ।

পুলিশ সমাজের বন্ধুর মতো ।মানুষের পাশে দাঁড়িয়ে ও সামাজিক সেবা মূলক কর্মসূচি ও পালন করে থাকে। নিউবারাকপুর থানার এই মহতি উদ্যোগেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায় থানার ওসি (OC) সহ সকল পুলিশ কর্মীদের। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানার এসআই সমীরণ দাস।প্রতিযোগিতা ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল