কে শাহরুখ খান? বলিউড বাদশাকে চেনেনই না অসমের মুখ্যমন্ত্রী

শুক্রবারই গুয়াহাটির নারেঙ্গিকে একটি প্রেক্ষাগৃহে ‘পাঠান’ ছবির বিরুদ্ধে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ‘পঠান’ বিতর্ক নিয়ে মুখ খুলতে গিয়ে বিতর্কে জড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাচ্ছ্বিল্যের সঙ্গে তিনি বলেন, ‘কে শাহরুখ খান? আমি তাঁর সম্পর্কে কিছু জানি না। তাঁর ছবি ‘পঠান’ সম্পর্কেও কিছু জানি না।’ সরাসরি যশরাজ ফিল্মসের বিতর্কিত ছবি ‘পাঠান’ বয়কটের ডাক না দিলেও অসমিয়া ভাষায় মুক্তি পেতে চলা ‘ডক্টর বেজবরড়ুয়া-২’ দেখার পক্ষে সওয়াল করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যবাসীর অবশ্যই ওই ছবিটি দেখা উচিত।’

মুক্তির আগেই শাহরুখ খান-দীপিকা পাড়ুকন অভিনীত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ঘিরে বিতর্ক চরমে উঠেছে। ছবির ‘বেশরম রং’ গানে গেরুয়া রং-কে অপমান করে অভিযোগ তুলে বাজার গরম করতে নেমে পড়েছেন তথাকথিত হিন্দুত্বের ইজারাদাররা। নেতৃত্বে রয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। অযোধ্যার কিছু হিন্দু ধর্মের ব্যবসায়ী তথা স্বঘোষিত সাধুরা ল্যাঙ্গোট পড়ে আসরে নেমেছেন।

শুক্রবারই গুয়াহাটির নারেঙ্গিকে একটি প্রেক্ষাগৃহে ‘পাঠান’ ছবির বিরুদ্ধে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা। শাহরুখ-দীপিকার পোস্টার ছিড়ে আগুনে পোড়ানো হয়। বিতর্কিত ছবিটি দেখানো হলে পরিণতি খারাপ হবে বলে প্রেক্ষাগৃহের কর্মীদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে এদিন সাংবাদিকরা জানতে চাইলে আসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘শাহরুখ খান আমাকে এখনও এ বিষয়ে কিছু জানাননি। জানালে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ অর্থা‍ৎ বলিউডের বেতাজ বাদশা তাঁকে তোয়াজ না করায় যে তিনি ক্ষুব্ধ তা বুঝিয়ে দিয়েছেন অসমের সর্বেসর্বা।

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর