এবার বিহারে বৃদ্ধকে গাড়ি হেঁচড়ে নিল আট কিলোমিটার, পথেই মৃত্য

গাড়ির মালিক এক চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: দিল্লির পর এবার বিহার।

৭০ বছরের এক বৃদ্ধকে গাড়ি টেনে নিয়ে গেল আট কিলোমিটার। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম শঙ্কর চৌধুরী। দুর্ঘটনার পর গাড়ি চালক পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। শুরু হয়েছে গাড়ি চালক এবং গাড়ির মালিকের খোঁজ।

দুর্ঘটনা ঘটেছে ২৮ নম্বর জাতীয় সড়কে। পুলিশের তরফ থেকে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, শঙ্কর চৌধুরী জাতীয় সড়কের ওপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আচমকাই  একটি চার চাকা তাকে ধাক্কা মারলে পড়ে যান। পোশাক জড়িয়ে যায় গাড়ির বনেটে। দুর্ঘটনার পরে চার চাকার চালক গাড়ি না থামিয়ে উল্টে গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বৃদ্ধ চিৎকার করে গাড়ি থামানোর অনুরোধ করলেও গাড়ি চালক অনুরোধে সাড়া দিতে অস্বীকার করেন। আট কিলোমিটার যাওয়ার পর শঙ্কর চৌধুরীর মুখ-মাথা ফেটে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। পথেই তাঁর  মৃত্যু হয়। হাওয়া খারাপ বুঝতে পেরে গাড়ি চালক চার চাকা রেখে সেখান থেকে পালায়।

ইতোমধ্যে শুরু হয় হৈচৈ। এলাকবাসী রাস্তা ঘিরে প্রতিবাদ দেখাতে শুরু করে। মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও তারা দেহ নিতে পুলিশকে বাধা দেয়। বিক্ষোভের খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছন সার্কেল ইন্সপেক্টর। আশ্বাস দেন প্রয়োজনীয় পদক্ষেপের।  শুরু হয়েছে গাড়ি চালকের খোঁজ। গাড়ির মালিক চিকিৎসক। 

আরও পডুন দিল্লিতে ফের হিট অ্যান্ড রান, বলি আইআইটি পড়ুয়া

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ