দেশে একশোর নীচে করোনার দৈনিক সংক্রমণ, স্বস্তি সব মহলে

সংক্রিয় রোগীর সংখ্যাও কমেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুদীর্ঘ কয়েক বছর বাদে করোনার দৈনিক সংক্রমণ নামল একশোর নীচে।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে।  করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যাও হ্রাস পেয়েছে অনেকটাই। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১,৯৩৪। তবে দৈনিক সংক্রমণ ও সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেলেও মৃত্যুর খবর কিছুটা হলেও উদ্বেগের মধ্যে রাখল। বিশেষ করে পরিস্থিতি যেহেতু আর আগের মতো না হওয়া এই মৃত্যু সামান্য হলেও উদ্বেগ তৈরি করল। গত ২৪ ঘণ্টায় (রবিবার, ২৩.০১.২৩ সকাল আটটা থেকে সোমবার, ২৪.০১.২৩, সকাল আটটা পর্যন্ত) করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। দুইজনের একজন কেরলের বাসিন্দা, অপরজন উত্তরপ্রদেশের। দৈনিক পজিটিভিটি রেট বর্তমানে ০.১১ শতাংশ এবং সাপ্তাহিক ০.০৮ শতাংশ।

করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও এক লাফে অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (রবিবার, ২৩.০১.২৩ সকাল আটটা থেকে সোমবার, ২৪.০১.২৩, সকাল আটটা পর্যন্ত) করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠার সংখ্যা শতাংশের হিসেবে প্রায় একশোর কাছাকাছি (৯৮.৮১ শতাংশ)। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হল ৪, ৪১, ৪৯, ৩৪৬। সংক্রমণ হ্রাস পেলেও টিকাকরণ প্রক্রিয়া  অব্যাহত।

দৈনিক সংক্রমণ এক ধাক্কায় একশোর নীচে নেমে যাওয়া স্বস্তিতে সকলে। চিকিৎসকেরা জানিয়েছে, বিধিনিষেধ মেনে চললে অল্প দিনের মধ্যে সংখ্যাটা শূন্যে পৌঁছবে। 

আরও পড়ুন আচমকাই বাড়ল করোনার অ্যাক্টিভ কেস, মৃত তিন

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী