সরস্বতী পুজোর মণ্ডপে মধুকবিকে শ্রদ্ধা হিন্দু স্কুলের পড়ুয়াদের

এক সময়ের হিন্দু স্কুলের কৃতী ছাত্র মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে তাই তাঁকে শ্রদ্ধা জানাতে হিন্দু স্কুলের (Hindu schoo) পড়ুয়ারা সরস্বতী পুজোর মণ্ডপকেই (Saraswati Puja Mandap) বেছে নিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পেরোলেই মাইকেল মধুসূদন দত্তের (Michael Madhusudan Dutta) দ্বি-শত জন্মবার্ষিকী। এ বছর মধুকবির জন্মদিনের পরদিন পড়েছে সরস্বতী পুজোর দিন। এক সময়ের হিন্দু স্কুলের কৃতী ছাত্র মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে তাই তাঁকে শ্রদ্ধা জানাতে হিন্দু স্কুলের (Hindu schoo) পড়ুয়ারা সরস্বতী পুজোর মণ্ডপকেই (Saraswati Puja Mandap) বেছে নিল। নানা রকম কোলাজ ও রঙ-তুলির কাজে মাইকেল মধুসূদন দত্তকে শ্রদ্ধা জানাবে শহরের এই নাম করা স্কুলের পড়ুয়ারা (Students)।

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর স্মৃতিবিজড়িত হিন্দু স্কুলে এ বছর সরস্বতী পুজোতে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তকে। আগামী ২৫ জানুয়ারি বাংলা ভাষার অন্যতম শক্তিশালী কবির দ্বি-শত জন্মবার্ষিকী। মধুকবির জন্মদিনের পরদিন ২৬ জানুয়ায়রি পড়েছে এ বছর সরস্বতী পুজো। হিন্দু স্কুলের পড়ুয়ারা সরস্বতী পুজোর থিম সাজাচ্ছে কবির পূর্ণাবয়ব প্রতিকৃতি, জীবন আলেখ‌্য সম্পন্ন নানান কোলাজ দিয়ে। ক‌্যানভাসে রঙ তুলি দিয়ে মাইকেলের অবয়ব ফুটিয়ে তুলছে পড়ুয়ারা। মণ্ডপ সাজানো হচ্ছে মধুকবি রচিত ‘মেঘনাদ বধ কাব‌্য’, ‘শর্মিষ্ঠা’ নাটকের দৃশ‌্য ও তাঁর বিভিন্ন লেখার কোলাজ দিয়ে। মণ্ডপে থাকছে বিদ্যাসাগরের সঙ্গে মধুকবির সখ্যতার যে ইতিহাস রয়েছে তার টুকরো অংশ।

অন্যদিকে শহরের অন্যতম প্রাচীন স্কুল হিন্দু স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে এ বছর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সরস্বতী পুজো অবধি পাঁচদিন ব‌্যাপী মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে বিশেষ প্রদর্শনী করছে। সেখানেও মাইকেলের জীবনের নানান ঘটনা ও জীবনকৃতি তুলে ধরা হয়েছে। আয়োজকরা আশা করছেন, অন্যান্য বছরের মতো এ বছরও এই স্কুলের পুজো দেখতে বহু মানুষ ভিড় করবেন।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের