মেরি কমের নেতৃত্বে তদন্ত কমিটিতে ভরসা নেই আন্দোলনকারী কুস্তিগীরদের

মঙ্গলবার ওই কমিটি ভেঙ্গে দেওয়ার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর প্রতি আর্জি জানিয়েছেন বিনেশ ফোগত-বজরং পুনিয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তৈরি কমিটির উপরে আস্থা নেই আন্দোলনকারী কুস্তিগীরদের। মঙ্গলবার ওই কমিটি ভেঙ্গে দেওয়ার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের প্রতি আর্জি জানিয়েছেন বিনেশ ফোগত-বজরং পুনিয়ারা। কেন আন্দোলনকারীদের সঙ্গে কোনও শলাপরামর্শ করা ছাড়া ওই তদন্ত কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করা হল সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল দেশ। কুস্তি সংস্থার শীর্ষ কর্তার ইস্তফার দাবিতে গত বুধবার থেকে দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসেছেন বিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো দেশের নামী কুস্তিবিদরা। বিড়ম্বনা এড়াতে গত কয়েকদিন ধরে একাধিকবার আন্দোলনকারী কুস্তিবিদদের সঙ্গে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। যদিও কোনও সমাধান সূত্র বের হয়নি। ব্রিজভূষণের ইস্তফার দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী কুস্তিবিদরা।

গতকাল সোমবারই জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখতে মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল ক্রীড়া মন্ত্রক। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ওই তদন্ত কমিটি নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিবিদরা। যন্তর-মন্তরে ধর্নাস্থলে সাংবাদিকদের সঙ্গে এদিন কথা বলতে গিয়ে আন্দোলনকারী কুস্তিবিদদের অন্যতম মুখপাত্র বিনেশ ফোগত ও বজরং পুনিয়া সরকারি তদন্ত কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দুজনেই বলেন, ‘আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, তদন্ত কমিটি গঠন নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু দুঃখের বিষয় হল, তদন্ত কমিটি গঠন নিয়ে আমাদের সঙ্গে কোনও শলাপরামর্শ করেনি ক্রীড়া মন্ত্রক। এটা কথার খেলাপ ছাড়া আর কিছু নয়।’  

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে