বাবাকে মেরে ফেলার অভিযোগ গুনধর ছেলের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: বাবাকে মেরে ফেলার অভিযোগ গুনধর ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদার (Malda) মানিকচক থানার অন্তর্গত নাজিরপুরের হরিপুর এলাকায়।জানা গেছে, মৃত ব্যক্তির নাম সত্যনারায়ণ মন্ডল(৮১)। বাবাকে শ্বাসরোধ করে খুন করেছে তার ছেলে অশোক মন্ডল ।এমনটাই অভিযোগ করেছেন সত্যনারায়ণ মন্ডলের অন্যান্য ছেলেরা। সত্যনারায়ণ মন্ডলকে ভুল বুঝিয়ে সমস্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে অশোক মন্ডল বিরুদ্ধে।

এই ঘটনা অন্যান্য ছেলেরা জানতেই অশোক মন্ডল তার বাবাকে শ্বাসরোধ খুন করে বলে অভিযোগ। সত্যনারায়ণের অন্যান্য ছেলেদের অভিযোগ, তার বাবাকে গলা টিপে অথবা কিছু খাইয়ে মেরে ফেলেছে তাদের ভাই অশোক মন্ডল। ছেলেদের অভিযোগ তার বাবাকে মেরে ফেলার পর ভাইরা যেতে চাইলে দেখতে দেওয়া হয়নি। গ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতায় তারা বাবাকে গিয়ে দেখে বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সোমবার রাতে মানিকচক থানার (Manickchak P.S.)পুলিশ দেহ উদ্ধার করে মৃত্যু সুনিশ্চিত করতে মানিকচক হাসপাতালে নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক সত্যনারায়ণ মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সকাল নাগাদ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College And Hospital) পাঠানো হয়।গোটা ঘটনার বিবরন দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্ত অশোক মন্ডলকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়