নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল রোহিত বাহিনী

বল হাতে ভেল্কি দেখান শার্দূল ঠাকুর। তিনি ৪৫ রানে তিন উইকেট নেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: রোহিত শর্মা ও শুভমন গিলের ঝোড়ো ব্যাটিং আর শার্দূল ঠাকুরের ভেল্কিতে তৃতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারাল ভারত। ৩৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪১ দশমিক ২ ওভারে ২৯৫ রানে শেষ হয়ে যায় কিউইদের ইনিংস। ওপেনার ডেভন কনওয়ের ১০০ বলে ১৩৮ রানের অনবদ্য ইনিংস বিফলে গেল।    

জয়ের জন্য ৩৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি সফরকারী দলের। বোলিং করতে নেমে সবাইকে চমকে দিয়ে হার্দিক পাণ্ড্যর হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিন অ্যালেনকে সাজঘরে ফেরান ভারতের তরুণ অলরাউন্ডার। এর পরে হেনরি নিকোলাসকে সঙ্গে নিয়ে দলের পতন রুখতে বুক চিতিয়ে লড়াই শুরু করেন ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৮৭ বলে ১০৬ রান যোগ করেন। কিন্তু নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন কুলদীপ যাদব। লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান হেনরি নিকোলাস। আউট হওয়ার আগে ৪০ বলে ৪২ রান করেন তিনি।

এর পরে ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কনওয়ে। তৃতীয় উইকেটে দুজনে মিলে ৭৮ রান করেন। ওই জুটি বিপজ্জনক হওয়ার আগে মিচেলকে সাজঘরের পথ দেখান শার্দূল ঠাকুর। ৩১ বলে ২৪ রান করে ঈশাণ কিষাণের হাতে ক্যাচ তুলে বিদায় নেয় কিউই ব্যাটার। ব্যাট করতে এসে শার্দূল ঠাকুরের বল বুঝতে না পেরে প্রথম বলেই আউট হয়ে যান নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ততক্ষণে নিজের শতরান পেয়ে গিয়েছেন ওপেনিংয়ে নামা ডেভন কনওয়ে। এদিন দ্রুত সাজঘরে ফেরেন সদ্য আইসিসির টি টুয়েন্টির সেরা এগারোয় ঠাঁই পাওয়া ফিল্লিপস। শার্দূল ঠাকুরের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট ক্রমশ বাড়তে থাকায় চালিয়ে খেলতে গিয়ে আউট হয়ে যান শতরান করা ডেভন কনওয়ে। ১০০ বলে ১৩৮ রান করে উমরান মালিকের বলে ভারত অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আর সঙ্গে সঙ্গেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।  

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা