পাকিস্তানে সোনার ভরি ২ লক্ষ ছুঁইছুঁই, হু-হু করে বাড়ছে দাম

৪ হাজার ২০১ টাকা বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৬১০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: শ্রীলঙ্কার মতোই দেউলিয়া হওয়ার দিকে এগোচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশে সোনার দাম সর্বকালীন রেকর্ড গড়েছে। ৪ হাজার ৯০০ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। আর ৪ হাজার ২০১ টাকা বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৬১০ টাকা। অল সিন্ধ সারাফা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আসজা) পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ডলারের তুলনায় পাকিস্তানি রুপির দামে সর্বকালীন পতন ঘটার কারণেই সোনার দাম বেড়েছে।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই পাকিস্তানে হু-হু করে বাড়ছে হলুদ ধাতুর দাম। গত বছরের ২৬ জুলাই এক ভরি হলুদ ধাতুর দাম ছিল এক লাখ ৪৮ হাজার ৩০০ টাকা। প্রতি ভরিতে এক ধাক্কায় ২,০০০ টাকা বেড়েছিল সোনার দাম। আর পাঁচ মাস পেরোতে না পেরোতেই ভরি প্রতি হলুদ ধাতুর দাম বাড়ল ৩৭ হাজার টাকার বেশি। লাগাতার টাকার দাম কমে যাওয়া, ডলারের ঘাটতি ও মুদ্রাস্ফীতির কারণেই সোনার দাম ঊর্ধ্বমুখী বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

এদিন পাকিস্তানি রুপির দামে ব্যাপক পতন ঘটেছে। এক মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ২৫৫ দশমিক ৪৩ রুপি। বুধবারের চেয়ে ২৪ দশমিক ৫৪ রুপি কমেছে। ডলারের তুলনায় যেভাবে রুপির দাম কমছে তাতে অশনিসঙ্কেত দেখছেন স্বর্ণ ব্যবসায়ী সংগঠন আসজার সভাপতি হাজি হারুন রশিদ চাঁদ। তাঁর কথায়, ‘ডলারের দাম যদি প্রতিদিন বাড়তে থাকে তাহলে দেশে সোনার ভরি সোয়া দু’লক্ষ টাকায় পৌঁছে যাবে। রুপির দাম না বাড়লে হলুদ ধাতুর দাম কমবে না।’

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের