সাবেকি পোশাকে সুস্মিতা-অনির্বাণ, তবে কী চুপিসাড়ে বাগদান সেরে ফেললেন ‘পঞ্চমী’

দুজনের সাজ-পোশাক আর আয়োজনের বহর দেখে তো চোখ কপালে উঠতে বাধ্য নেটিজেনদের! কিন্তু এত সাজার রহস্য ঘিরেই জল্পনা, অনেকের মনেই প্রশ্ন, তবে কি গোপনে বাগদানটাও সারলেন সুস্মিতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়িকা সুস্মিতা দে।আপতত স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকের মাধ্যমে নজর কাড়ছেন। অল্প দিনেই বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনেও নায়িকা বেশ খুল্লামখুল্লা। অভিনেত্রী তাঁর মনের মানুষের নাম-পরিচয় অনেক আগেই জানিয়েছেন। মাঝে মধ্যেই তাঁদের যুগলবন্দিও দেখা যায়। তবে এবার একেবারে ধুমধাম করে বাগদান সারলেন। দিন কয়েক ধরেই টলিউডে বিয়ের মেজাজ। রুশা থেকে সুদীপ্তা সকলেই মনের মানুষকে বিয়ে করেছেন। তবে কি এবার পালা সুস্মিতার? শনিবার সুস্মিতার জীবনে ছিল খাস দিন অর্থাৎ জন্মদিন। আর নায়িকার জন্মদিনটা আরও স্পেশ্যাল হয়ে গেল তাঁর মনের মানুষ অনির্বাণ রায়ের ছোঁয়ায়।

গত তিন বছর ধরে ডেটিং করেছেন সুস্মিতা-অনির্বাণ। সুস্মিতার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে তাঁদের রোম্যান্টিক ছবি বা রিল ভিডিও দেখা যায়। এদিন প্রেমিককে পাশে নিয়েই কেক কাটলেন সুস্মিতা। ফিকে গোলাপি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন সুস্মিতা, অন্যদিকে সোনালি বন্ধগলায় অনির্বাণকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল। দুজনের সাজ-পোশাক আর আয়োজনের বহর দেখে তো চোখ কপালে উঠতে বাধ্য নেটিজেনদের! কিন্তু এত সাজার রহস্য ঘিরেই জল্পনা, অনেকের মনেই প্রশ্ন, তবে কি গোপনে বাগদানটাও সারলেন সুস্মিতা?

তবে যতদূর সম্ভব এক ঘনিষ্ঠর বিয়ের আসরেই সাবেকি পোশাকে সেজেছিলেন দুজনেই। কোনও বাগদান হয়নি। পেশায় ইভেন্ট অর্গানাইজার অনির্বাণ, বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত। তবে অভিনয়ের সঙ্গে কোনও যোগাযোগ বন্ধন নেই তাঁর। যদিও কাজের সূত্রেই আলাপ দুজনের। সুস্মিতাকে জন্মদিনে আইফোনের লেটেস্ট মডেল উপহার দিয়েছেন অনির্বাণ। যার মূল্য লক্ষাধিক টাকা।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা