আজ ঝটিকা সফরে ফের শহরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

বনবাসী কল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতার জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা আসছেন সঙ্ঘ প্রধান।

Share:

 নিজস্ব প্রতিনিধি: ঘুরে যাওয়ার এক সপ্তাহের মধ্যে ফের আজ সোমবার ঝটিকা শহরে কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রয়াত সঙ্ঘ প্রচারক তথা বনবাসী কল্যাণ আশ্রম ও একলব্য বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মদন লাল আগরওয়ালের জন্মশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে কয়েক ঘন্টার ঝটিকা সফরে আসছেন তিনি। বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডে ইসকন সভাগৃহে ওই স্মরণসভার আয়োজন করা হয়েছে।

রবিবার রাতে সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটি থেকে নাগপুরে যাওয়ার পথে কলকাতায় কয়েক ঘন্টার যাত্রা বিরতি করবেন সরসঙ্ঘচালক। দুপুরে গুয়াহাটি থেকে দমদম বিমানবন্দরে নেমে সরাসরি চলে যাবেন প্রয়াত সঙ্ঘ প্রচারকের জন্মশতবর্ষের অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে যোগ দেওযার পরে মানিকতলার সঙ্ঘের রাজ্য সদর দফতরে যাবেন। সেখানে সংগঠনের রাজ্য নেতৃত্বের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন। ওই বৈঠক শেষে রাতের বিমানে ফিরবেন নাগপুরে।

উল্লেখ্য সাংগঠনিক বৈঠক ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানে যোগ দিতে গত ১৮ জানুয়ারি ছয়দিনের সফরে কলকাতায় এসেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সফরে হুগলিতে যাওয়ার পাশাপাশি কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। পাশাপাশি সঙ্ঘের দক্ষিণ, রাঢ় ও উত্তরবঙ্গের পদাধিকারী ও প্রচারকদের সঙ্গে বৈঠক করেছিলেন। ২৩ জানুয়ারি শহিদ মিনারে নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে যোগ দেওয়ার পরে শহর ত্যাগ করেছিলেন। ফের সাতদিনের মধ্যে সরসঙ্ঘচালকের কলকাতায় আসা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। যদিও সঙ্ঘের দক্ষিণবঙ্গের এক পদাধিকারীর কথায়, ‘মোহন ভাগবতজির এবারের সফর নিতান্তই ব্যক্তিগত।’

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর