বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বাদশে বাংলাদেশ

গত বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবনমন। এক ধাপ নেমে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১২তম অবস্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। নতুন করে এক ধাপ অবনমন হওয়ায় শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে দুর্নীতি যে আরও বেড়েছে তার স্পষ্ট ইঙ্গিত দিল এই রিপোর্ট।

বিশ্বের ১৮০ টি দেশের দুর্নীতি নিয়ে এই তালিকা প্রস্তুত করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এই সংস্থা যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা তৈরি করেছে সেখানে বাংলাদেশের অবস্থান ১২তম বলে জানিয়েছে জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা। মঙ্গলবার ঢাকার লেভেল ৫ মাইডাস সেন্টারের মেঘমালা সম্মেলনকক্ষে দুর্নীতির ধারণা সূচক ২০২২ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এদিন সকাল ১১টা নাগাদ টিআইবি কার্যালয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

দুর্নীতির ধারণাসূচক ২০২২ শীর্ষক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান সুলতানা কামাল, উপদেষ্টা সুমাইয়া খায়ের, পরিচালক শেখ মঞ্জুর-ই আলম প্রমুখ। এদিন ইফতেখারুজ্জামান বলেন, ‘২০২২ সালের এ সূচক অনুযায়ী ১০০ এর স্কেলে বাংলাদেশে দুর্নীতির স্কোর ২৫, যা এর আগের বছর ২০১৪ ও ২০১৫ সালের অনুরূপ। যা গত বছরের তুলনায় ১ পয়েন্ট অবনমন।’ তলিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১২তম অবস্থানে রয়েছে গিনি ও ইরান। প্রসঙ্গত ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস