বাজেটের আগেই সূচকের লম্বা লাফ, ক্ষতি শুধু আদানির

বিএসই সূচক ৪৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬০, ০০০৭

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সংসদে আর কিছুক্ষণ বাদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করবেন আগামী অর্থবর্ষের বাজেট। তার আগেই শেয়ারসূচকে দেখা গেল ঘোড়ার লাফ। বাজার খোলার সঙ্গে সঙ্গে মুম্বই স্টক এক্সচেঞ্জের শেয়ার এক লাফে  ছাড়িয়ে যায় ৬০ হাজারের ঘর। সকাল ১০টায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬০, ০০০৭ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক  ১৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ৭৯২  পয়েন্টে।  কমবেশি সব শেয়ারের দাম বেড়েছে। তবে আদানি গোষ্ঠীর ১০টি শেয়ারের মধ্যে নয়টি শেয়ারের দামে পতন লক্ষ্য করা গিয়েছে। বাজার খোলার সঙ্গে সঙ্গে তাদের নয়টি শেয়ারের দাম হু হু করে পড়ে যায়। সব থেকে বেশি পতন হয়েছে আদানি টোটাল গ্যাস লিমিটেডের শেয়ারের। এক ধাক্কায় শেয়ারের দাম কমে যায় ১০ শতাংশ। দাম কমেছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারেরও। এ বাদে অন্যান্য় কোম্পানির সব শেয়ারের দামে বৃদ্ধি হয়েছে।  গত কয়েকদিন ধরে যে সব সংস্থা লাভের অঙ্ক ঘরে তুলতে পারেনি, তারাও লাভের মুখ দেখেছে। 

বছর ঘুরলেই লোকসভা ভোট। তাই, এবারের বাজেট মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের কথা মাথায় রেখেই অর্থমন্ত্রী পেশ করবেন তাঁর বাজেট। আম আদমিকে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা থেকে সরকার কতটা স্বস্তিতে রাখে সে দিকে তাকিয়ে সকলে। অপেক্ষা আর মাত্র আধ ঘণ্টার। গোটা দেশ শুনবে নির্মলা সীতারমণের বাজেট। 

আরও পড়ুন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ৬ ফেব্রুয়ারি থেকে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?