জাতিসঙ্ঘের শুভেচ্ছা দূত হিসেবে আরও ২ বছর অগ্রাধিকার পেলেন জয়া আহসান

আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে পেরে খুবই আনন্দিত, আরেকদিকে ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবেও নিজেকে সম্মানিত মনে করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের অন্যতম বিখ্যাত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ভারতেও তাঁর বেশ নাম-ডাক। টলিউডের একাধিক চলচ্চিত্রে অভিনয় করে বাংলার মানুষের মন জয় করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, গতবছরে বলিউডেও ডাক পেয়েছেন তিনি। বাঙালি পরিচালকের হাত ধরে বলিউডের স্বনামধন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ, বাংলাদেশে ফিরেছেন জয়া। পঙ্কজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর মুকুটে নয়া পালক।

খবরে এসেছে, সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও উন্নয়নকর্মী জয়া আহসান দ্বিতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হলেন। সূত্রের খবর, ইউএনডিপির এই দফায় শুভেচ্ছা দূত হিসেবে দুই বছরের নিয়োগ পেয়েছেন জয়া, যা ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর আগে ২০২২ সালে জয়া জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে এক বছর কাজ করেছিলেন। এবার শোনা গেল, তিনি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে জাতিসংঘের সঙ্গে কাজ করবেন। শুভেচ্ছা দূত হিসেবে তিনি মূলত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে সাহায্য করবেন।

এই প্রসঙ্গে জয়া আহসান বলেছেন, ‘আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে পেরে খুবই আনন্দিত, আরেকদিকে ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবেও নিজেকে সম্মানিত মনে করছি। আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকবো। এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে, আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে।’ অন্যদিকে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানিয়েছেন, ‘জয়া আহসানের মতো একজন, শিল্পী তথা সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ- একজনকে জাতিসংঘের শুভেচ্ছা দূত করতে পেরে আমরা সৌভাগ্যবান। গত ১ বছরে তাঁর মাধ্যমে আমাদের কথা দেশ ও দেশের বাইরে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম। এবার আরও বেশি মানুষের কাছে পৌঁছা দিতে পারবো ভেবে আনন্দ লাগছে।’

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস