২০১৯ থেকে ২১ বার মোদির বিদেশ সফর, খরচ প্রায় ২৩ কোটি টাকা

রাষ্ট্রপতির বিদেশ সফরের জন্য খরচ হয়েছে প্রায় সোয়া ৬ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে দাবি করলে কী হবে, বিদেশ ঘোরার ক্ষেত্রে পূর্বসূরিদের অনায়াসে টেক্কা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য খরচ হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বিদেশ ভ্রমণের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা। আর রাষ্ট্রপতির বিদেশ সফরের জন্য খরচ হয়েছে প্রায় সোয়া ৬ কোটি টাকা। অর্থা‍ৎ তিন জনের সফরের জন্য খরচ হয়েছে ৫০ কোটি টাকার বেশি। গ্রিক রাজা আলেকজান্ডার সাধে কী আর বলেছিলেন, সত্যি সেলুকাস! কী বিচিত্র এই দেশ!’

বৃহস্পতিবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত মোট ২১ বার বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে তিন বার জাপানে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সংযুক্ত আরব আমিরাতে দু’বার করে গিয়েছেন। আর প্রধানমন্ত্রীর বিদেশ ঘোরার জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ২২ কোটি ৭৬ লক্ষ ৭৬ হাজার ৯৩৪ টাকা। রাষ্ট্রপতির বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ৬ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৪২৪ টাকা।

বিদেশ সফরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত তিনি মোট ৮৬ বার বিদেশ ভ্রমণ করেছেন। আর ওই সফরের জন্য খরচ হয়েছে ২০ কোটি ৮৭ লক্ষ এক হাজার ৪৭৫ টাকা।

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?