ছেলেকে নিয়ে আদিখ্যেতা পরীর! রাজ্যের জন্যে সোনার চামচ-বাটি নিয়ে এলেন রাজ

ছেলের জন্য কিনে আনলেন সোনার বাটি-চামচ। যা দেখে উচ্ছ্বসিত পরীমণি।রাজ-পরীর দাম্পত্যের বয়স এক বছরের অধিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের সর্বাধিক চর্চিত অভিনেত্রী পরীমণি। অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবনেই নায়িকার বেশি চর্চা। ঢালিউডে কয়েক দশক ধরে কাজ করলেও, লাইমলাইটে তিনি উঠে আসেন মাত্র কিছুবছর আগে। ২০২১ সালে মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পরীমণি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত-সমালোচিত নাম পরীমণি। ব্যক্তিগত জীবনে মোট ৫ টি বিয়ে করেন অভিনেত্রী। বর্তমানে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ঘর বেঁধেছেন পরী। তাঁদের একটি ফুটফুটে সন্তানও রয়েছে, গতবছর অগস্টে জন্ম হয়, রাজ-পরীর একমাত্র পুত্র রাজ্যের। অন্যান্য তারকাদের তুলনায় বরাবরই তিনি একটু আলাদা মেজাজের।

তাই তো ট্রেন্ডিংয়ের দুনিয়াতেও ছেলে জন্মের পরই তাঁর মুখ প্রকাশ্যে এনেছেন নায়িকা। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে ছেলের বাবা আপডেট প্রকাশ্যে আনেন সুপারস্টার অভিনেত্রী। এদিকে দিন কয়েক আগেই স্বামী রাজের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন পরীমণি। এমনকী এও জানিয়েছিলেন, রাজ তাঁকে মারধরও করেন। সেই কারণেই তিনি বিচ্ছেদের পথে হাঁটবেন। তবে এই ঘটনার একদিন পরেই সবকিছু ঠিকঠাক করে রাজের জীবনে ফিরে যান। সবকিছু মানিয়ে এখন তাঁদের সুখী সংসার। মাঝে মধ্যেই সংসারের খুঁটিনাটি আপডেট ভক্তদের উদ্দেশে শেয়ার করেন অভিনেত্রী। আর ছেলেকে বিয়ে বরাবরই আদিখ্যেতার শেষ নেই, পরীমণির। বাবা-মার সবচেয়ে আদরের সন্তান রাজ্য। এবার পুত্র রাজ্যের মুখেভাত আয়োজনকে স্মরণীয় করে রাখতে অবাক কাণ্ড ঘটালেন রাজ্যের বাবা রাজ।

ছেলের জন্য কিনে আনলেন সোনার বাটি-চামচ। যা দেখে উচ্ছ্বসিত পরীমণি।রাজ-পরীর দাম্পত্যের বয়স এক বছরের অধিক। এদিন রাজ্যের জন্যে আনা সোনার বাটি-চামচ-সহ তাঁদের আনন্দ ভরা সময়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে দুস্টুমিটা খুব মজা করেই করে। এসব ছেলের বাবার কান্ড।’ এরপর ভক্তদের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘দেখতে সুন্দর না?’ তারপর সোনার বাটি-চামচ নিজের কতটা পছন্দ হয়েছে সেটা জানিয়ে পরী লেখেন, ‘এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস