বিমান বিভ্রাটে পাটনার বদলে যাত্রী নামলেন উদয়পুর

রিপোর্ট তলব ডিজিসিএ-য়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অব্যাহত উড়ান বিভ্রাট। তবে এবারের ঘটনা অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে। যাত্রীর নামার কথা ছিল পাটনা। নামলেন উদয়পুরে। ঘটনা ইন্ডিগোর একটি বিমানের। ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্য়াভিয়েশন ওই বিমান সংস্থার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। 

ঘটনাটি ঘটেছে গত ৩০ জানুয়ারি। দিল্লি থেকে পাটনা যাওয়ার কথা ছিল আফসার হোসেনের। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যাত্রী নিজেই ভুল করে ইন্ডিগোর উদয়পুরগামী বিমানে উঠে পড়েন। যদিও ডিজিসিএ-য়ের তরফে জানতে চাওয়া হয়েছে, যাত্রী ভুল করলেও ইন্ডিগো সংস্থার বিমানবন্দরের কর্মীদের চোখ কী করে এড়িয়ে গেল। 

ঘটনার সত্যতা স্বীকার করে ইন্ডিগো জানিয়েছে, আমরা শুনেছি এক যাত্রীর পাটনা যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পাটনায় অবতরণ করার পরিবর্তে অবতরণ করেন উদয়পুর। তিনি উঠেছিলেন ইন্ডিগোর 6E319 বিমানে। কী করে এই ঘটনা ঘটল, সে বিষয়ে  বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। যাত্রীর কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করছি। 

উল্লেখ করা যেতে পারে, এই ইন্ডিগো এয়ার সম্প্রতি ৪৫ জন যাত্রীর রেখে গন্তব্যে রওনা করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ৯ জানুয়ারি।  ডিজিসিএ-য়ের তরফে তদন্তে দেখা গিয়েছে, যাত্রী এবং বিমানসংস্থার মধ্যে ঘোরতর সমন্বয়ের অভাব রয়েছে। এই অপেশাদার আচরণের জন্য ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ইন্ডিগোকে ১০ লক্ষ টাকা জরিমানা করে। আর  জানুয়ারিতে আবার বিভ্রাট।  

আরও পডুন নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগেই উড়ল বিমান, পড়ে রইল যাত্রী

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন