সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারী তিন দেশের একটি বাংলাদেশ

বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত ও ফিলিপাইন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যে তিনটি দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন,  তার অন্যতম বাংলাদেশ। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত ও ফিলিপাইন।গত বৃহস্পতিবার মেটার তরফ থেকে এই খবর দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ২০০ কোটি মানুষ একবারের জন্য হলেও ফেসবুকে প্রবেশ করেছে। সংখ্যাটা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছে ভারত,  ফিলিপাইন ও বাংলাদেশ—এই তিন দেশের মানুষ।

২০২১-য়ে ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা ১৯৩ কোটি ছিল বলে মেটার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার আগের বছর ডিসেম্বরে সংখ্যাটা ছিল চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেটার তরফ থেকে বলা হয়েছে, ফেসবুকে গড় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পিছনে রয়েছে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীরা।

মাসিক ব্যবহারকারী সংখ্যার নিরিখেও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদন অনুসারে, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের মধ্যে সংখ্যাটা দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মেটার পক্ষে ২০২২ সাল ছিল অত্যন্ত খারাপ।গত নভেম্বরে মেটা জানায়, তারা ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম একসঙ্গে এতজনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলে মার্ক জাকারবার্গ। মেটা কর্তা বলেন, ২০২৩-কে তারা প্রতিষ্ঠানের জন্য  দক্ষতার বছর হিসেবে ধার্য করেছে। প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও গতিময় করে তোলাই তাদের একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন ফেসবুকে ফের ছাঁটাইয়ের ইঙ্গিত জাকারবার্গের

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস