চুরি করে ১০০ কোটির মালিক, দুই স্ত্রীকে বিলাসবহুল বাংলো উপহার

চোর বাবাজীর এমন কাণ্ডে কার্যত চক্ষু ছানাবড়া র‍্যাবের গোয়েন্দাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদেশে রফতানি করা পোশাক চুরি করে ১০০ কোটি টাকার বেশি মালিক! এমনকী নিজের দুই স্ত্রীকে কোটি টাকার বেশি মূল্যের দুই বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন। চোর বাবাজীর এমন কাণ্ডে কার্যত চক্ষু ছানাবড়া র‍্যাবের গোয়েন্দাদের। শুক্রবার রাতেই মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধনী চোর মোহাম্মদ সাহেদ ও তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন সাহেদ? র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন,  অসাধু গাড়ি চালক, খালাসি, গুদাম মালিক, চুরির মালামাল নামাতে দক্ষ কুলি সর্দারসহ একদল শ্রমিককে নিয়ে একটি চুরি চক্র গড়ে তুলেছিল সাহেদ। গত ২০ বছর ধরে ওই চক্রের সাহায্যে বিদেশে পোশাক রফতানিকারক সংস্থার পণ্য গায়েব করছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই তার অপারেশনের ক্ষেত্র। গত অক্টোবরে ব্রাজিলের একটি প্রতিষ্ঠানের জন্য তৈরি করা পোশাক চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে বিশেষ দাও মারে সাহেদ ও তার দলবল। মূলত সাহেদ পোশাক রফতানির সঙ্গে জড়িত ট্রাক চালক ও খালাসিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে অর্থের প্রলোভন দেখিয়ে রফতানির পণ্য চুরির কাজে উৎসাহিত করতেন। প্রতিটি চুরিতে তাঁদের লক্ষ্য থাকত ১০ থেকে ১২ লাখ টাকার পোশাক। একটি চুরির পর চালককে ৩০ হাজার, তাঁর সহকারীকে ২০ হাজার, গুদামের মালিককে ৫০ হাজার, গুদাম এলাকায় এই চক্রের আশ্রয়দাতাকে ৬০ হাজার টাকা দেওয়া হতো।

র‍্যাব মুখপাত্র জানান, গত ২০ বছরে চুরির মাধ্যমে একশো কোটি টাকার বেশি সম্পত্তি করেছেন সাহেদ। চুরির টাকায় মৌলভীবাজারের দুর্লভপুরে দুটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। তার একটি ২০ একর জমি নিয়ে। তাঁর এই বাগান বাড়ি ট্রিপ্লেক্স ঘর, একটি মাছের খামার ও দুটি হাঁস–মুরগির খামার রয়েছে। এই বাড়িতে সাহেদের ছোট স্ত্রী থাকেন। বাড়িটি তৈরিতে সাহেদ ১৫ কোটির বেশি টাকা ব্যয় করেছেন। পাশাপাশি দুর্লভপুর গ্রামেই আরেকটি ডুপ্লেক্স বাড়ি করেছেন সাহেদ। ওই বাড়িতে তাঁর বড় স্ত্রী থাকেন। এ ছাড়া নামে-বেনামে সাহেদের অন্তত ২০টি কাভার্ডভ্যান রয়েছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস