বীরভূমে বোমা মেরে তৃণমূল কর্মীকে খুন, গ্রেফতার ৬

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমে (Birbhum) বোমা (Bomb) ছুঁড়ে এক তৃণমূল (TMC) কর্মীকে খুন করার অভিযোগ উঠল। শনিবার রাতে বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম নিউটন শেখ। তাঁর পরিবারের অভিযোগ, শনিবার রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতালের মোড়ে মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তার বন্ধু নিউটন শেখ-সহ তিনজনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই বোমায় গুরুতর জখম হন লাল্টু শেখ এবং নিউটন শেখ। দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা নিউটন শেখকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জখম লাল্টুকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে অবস্থার অবনতি হওয়ায়। তাঁকে রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউটনের পরিবারের অভিযোগ, যারা বোমা ছুঁড়েছে তাঁরা কংগ্রেস দলের সসমর্থক। আগে অভিযুক্তরা বিজেপি করত বলে দাবি মৃতের পরিবারের। অন্যদিকে শনিবার রাতে বিস্ফোরণের পর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তদন্ত নামে মাড়গ্রাম থানার পুলিশ। রাতেই তল্লাশি অভিযানে নেমে ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছ, লাল্টু এবং নিউটনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরিকল্পিত হামলা বলে অনুমান পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও জানার চেষ্টা করছে পুলিশ।

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ