মুসলিমরা পাঁচবার নমাজও পড়ে, হিন্দু মেয়েদের ধর্ষণও করে: রামদেব

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: মুসলিমদের নিয়ে বেফাঁস কথা বলে বসলেন যোগ গুরু রামদেব। মোদি-ভক্ত এই যোগ গুরু জানিয়েছেন, মুসলিমরা দিনে পাঁচবার নমাজ পড়ে। আবার হিন্দু মেয়েদের অপহহরণ করে তাদের ধর্ষণও করে। তারা মনে করে যা খুশি করার অধিকার তাদের রয়েছে। তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

 ভাইরাল হওয়া ভিডিয়ো অনুসারে, রাজস্থানের বারমেরে গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যোগগুরু। ভাষণে বলেন, মুসলিমরা দিনে পাঁচবার নমাজ পড়ে। আবার সেই সঙ্গে মনে যা চায়, সেটাও তারা করে থাকে। তারা বেছে বেছে হিন্দু মেয়েদের অপহরণ করে। এমন কোনও অপরাধ নেই, যা তারা করে না। দিনে পাঁচবার নমাজ পাঠ তাদের বাধ্যতামূলক। কিন্তু হিন্দুধর্ম হল সনাতন ধর্ম। হিন্দু ধর্ম অন্য ধর্মের মহিলাদের অপহরণ করে ধর্ষণ করার উপদেশ দেয় না। 

হিন্দু ধর্ম কি শেখায়, সেটাও জানিয়ে দিয়েছেন বাবা রামদেব। যোগগুরু বলেন, হিন্দু ধর্ম শেখায় সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করে। পুজো পাঠের পর যোগাভ্যাস। তারপর সারাদিন কাজে ব্যস্ততা। আর সেই সব কাজ হল পূণ্যের কাজ। প্রতিটি কাজ তারা অত্যন্ত যত্নের সাহায্যে করে থাকে। এটাই সনাতন ধর্মে শিক্ষা। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োর ওপর ভিত্তি করে এক সমাজকর্মী তাঁর বিরুদ্ধে অভিযোগ রুজু করেছেন। রামদেব আগেও আলটপকা মন্তব্য করেন। 

আরও পড়ুন মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন রামদেব

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…