Loading live market data...
Loading active stocks...
Connecting...

মালদহে পরিচালক সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র, গুলিবিদ্ধ ১

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদহে পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা।গুলির লড়াই। গুলিবিদ্ধ এক। পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা। মালদহের(Malda) রতুয়ার বাটনা হাই মাদ্রাসায় নির্বাচন(Madrasa Election) চলছে রবিবার সকাল থেকে। এই নির্বাচনে দুটি গোষ্ঠী ছয় জন করে প্রার্থীদের নির্বাচনের জন্য দাঁড় করিয়েছে। আর এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়। এখানে অন্য কোন রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। একটি জেলার ক্ষমতাসীন গোষ্ঠী। অন্যদিকে বিরোধী গোষ্ঠী।

ভোট শুরু হতেই ছাপ্পা ভোটের অভিযোগ। বিরোধী কোন দল এখানে প্রার্থী দিতে পারেনি। ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই গোষ্ঠী। রবিবার সকাল থেকে ভোট পর্ব শুরু হতেই ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে বাঁশ, রড নিয়ে চড়াও একে অপরের ওপর। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি। মোটরবাইক(Motorcycle)। সমর মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা সমর মুখোপাধ্যায়ের অনুগামীরা অভিযোগ এনেছে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা গুলি ছুড়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

শনিবার মেদিনীপুরের কেশপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee) । নিজেকে পাহারাদার বলে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোথায় কে কি করছে সব খবর আসছে দলের কাছে ।কারোর জন্য যদি দলের বদনাম হয় সেখানে রেওয়াত করা হবে না। যারা এসব ঘটাচ্ছেন তাদের শুধরে যেতে বলেছেন। কারণ চোখের নজরদারি চলছে। কিন্তু তারপরেও মালদহে (Malda)মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে যেভাবে সংঘর্ষে ঘটনা ঘটলো, তাতে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কিত।

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ