ডিজিটাল স্ট্রাইক! ২৩২ চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে ১৩৮টি বেটিং অ্যাপ ও ৯৪ টি ঋণদানকারী অ্যাপ বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের (China) ওপর ডিজিটাল স্ট্রাইক (Digital Strike) ভারতের (India)। দেশ জুড়ে ২৩২টি চিনা অ্যাপ (App) নিষিদ্ধ (Ban) করল কেন্দ্র সরকার। নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে ১৩৮টি বেটিং অ্যাপ ও ৯৪ টি ঋণদানকারী অ্যাপ বলে জানা গিয়েছে।

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, ‘জরুরিকালীন’ ভিত্তিতে ‘এখনই’ এই অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে বেশ কিছু তথ্য পেতেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে। সূত্রের খবর ছয় মাস আগে থেকেই একাধিক চিনা অ্যাপের উপর নজরদারি শুরু করে কেন্দ্র সরকার। সংশ্লিষ্ট অ্যাপগুলির বিরুদ্ধে অভিযোগ, ভারতের বহু নাগরিকের ব্যক্তিগত তথ্য অ্যাপের মাধ্যমে চুরি করা হচ্ছে। অ্যাপগুলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৯ আইটি অ্যাক্টের ধারায় অভিযোগ রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও ঐক্য ভাঙার অভিযোগ রয়েছে সেগুলির বিরুদ্ধে। তা ছাড়াও এই সমস্ত অ্যাপ থেকে ঋণ নিয়ে অনেকে প্রতারণার শিকার হয়েছেন, তাঁদের অভিযোগের উপর ভিত্তি করে অ্যাপের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় এই অ্যাপ ঘিরে একাধিক আত্মহত্যার ঘটনার পর থেকেই সজাগ হয় প্রশাসন।

প্রসঙ্গত এর আগে ২০২০ সালের জুন মাসে ভারত সরকার ২০০টিরও বেশি চিনা অ্যাপের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। প্রথম পর্যায়ে, ভারত সরকার টিকটক (TikTok), শেয়ারিট (Shareit), উইচ্যাট (WeChat), হ্যালো (Helo), লাইক (Likee), ইউসি নিউজ (UC News), বিগো লাইভ (Bigo Live), ইউসি ব্রাউজার (UC Browser), ইএস ফাইল এক্সপ্লোরার (ES File Explorer) এবং এমআই কমিউনিটির (Mi Community) মতো জনপ্রিয় অ্যাপগুলিকে নিষিদ্ধ করে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি