WPL 2023: মুম্বইতে মহিলা প্রিমিয়ার লিগের আসর, চলবে ৪-২৩ মার্চ

মহিলা প্রিমিয়ার লিগের প্রথম আসরের সব কয়টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সব জল্পনার অবসান। আগামী ৪ মার্চ থেকে মুম্বইতে বসছে মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগ। ফাইনাল হবে ২৩ মার্চ। বহুল প্রতীক্ষিত মহিলা প্রিমিয়ার লিগের প্রথম আসরের সব কয়টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। মহিলা প্রিমিয়ার লিগের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুকেশ আম্বানির মালিকানাধীন মুম্বই ইন্ডিয়ান্স ও গৌতম আদানির মালিকানাধীন গুজরাত জায়ান্টস। আজ সোমবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল।

ছেলেদের জন্য টি টুয়েন্টি সুপার লিগ আইপিএল চালু করে ব্যাপক সাফল্য পাওয়ার পরে চলতি বছর থেকেই মহিলা ক্রিকেটারদের জন্যও টি টুয়েন্টি লিগ চালুর সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। মহিলা প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে পাঁচটি দল খেলতে নামছে। ওই পাঁচটি দল হল, দিল্লি, বেঙ্গালুরু, আমদাবাদ, লখনউ ও মুম্বই। সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ১,২৮৯ কোটি টাকা খরচ করেছে গৌতম আদানির সংস্থা। গুজরাত জায়ান্টস কেনার পরেই দলের মেন্টর হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজকে দায়িত্ব দিয়েছে আদানি স্পোর্টসলাইন।

কবে মহিলাদের প্রিমিয়ার লিগ হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এদিন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানান, মহিলা টি টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার পরের দিন ১৩ ফেব্রুয়ারি মহিলা প্রিমিয়ার লিগের জন্য ক্রিকেটারদের নিলামের আসর বসবে। দেড় হাজারের মতো ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। সেই তালিকা ঝাড়াই-বাছাই করে নিলামের জন্য যোগ্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে। মহিলা প্রিমিয়ার লিগের জন্য ইতিমধ্যেই কোষাগারে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছে বিসিসিআই। তার মধ্যে মালিকানা বিক্রি করে আয় হয়েছে ৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লক্ষ টাকা। আর সম্প্রচার স্বত্ব বিক্রি করে ঘরে এসেছে ৯৫১ কোটি টাকা।

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল টেম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন