কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসারের হাল ফেরাতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিল মুর্শিদাবাদের দশ জন শ্রমিক। কাজের খোঁজে কেরলে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছে, তা হয়তো কল্পনাও করেননি কেউ। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সাবির শেখ। বয়স ১৮। গুরুতর আহত হয়েছেন আরও ন’জন। ঘটনাটি ঘটেছে কেরলমের মানারকাট এলাকায়। 

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা ওই দশ শ্রমিক কাজের উদ্দেশ্যে কেরলমে গিয়েছিলেন। ঢালাইয়ের কাজ শেষ করে মেশিন নিয়ে গাড়িতে ফিরছিলেন। সেই সময় একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। মেশিনে চাপা পড়েন সদ্য তরুণ সাবির। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। বাকি ন’জনও আহত হন। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় মালাপুরাম জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন হাবিব শেখ নামে আরও এক পরিযায়ী শ্রমিক।  বাকিদেরও চিকিৎসা চলছে। কী কারণে এই সংঘর্ষ, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

অন্যদিকে, মৃত শ্রমিকের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক অনটন দূর করার আশায় বাড়ি ছেড়ে কেরলমে পাড়ি দিয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন পরিজনেরা। একই সঙ্গে আহতদের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। 

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক