রোজ ডে, কাকে কোন রঙের গোলাপ দেবেন…

এই সপ্তাহ যেন বাড়তি উদযাপনের। ৭ ফেব্রুয়ারি। গোলাপের দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভালোবাসারই মরশুম’। হ্যাঁ ভালবাসা মানে বারো মাসই। তবু এই সপ্তাহ যেন বাড়তি উদযাপনের। ৭ ফেব্রুয়ারি। গোলাপের দিন (ROSE DAY)। মনের মানুষকে এই দিনে লাল গোলাপ দিতেই পারেন। কিন্তু গোলাপ কী আর একই রঙের? কত রঙ! দেখে নিন কোন গোলাপ উপহার দেওয়া হয় কী বোঝাতে।

গোলাপি: গোলাপ যে গোলাপি হবে এটাই তো স্বাভাবিক। তবু সব ছাপিয়ে গোলাপের সাধারণ রঙ মানেই যেন লাল। কৃতজ্ঞতা, ভালোবাসা বা স্বীকৃতি বোঝাতে বা তারিফ করতে, প্রশংসা জানাতে  গোলাপি রঙের গোলাপ দেওয়া হয়। ধন্যবাদ জানাতেও দিতে পারেন এই গোলাপ। মানে ভালোবাসা বোঝাতে শুধু লাল গোলাপের বাধ্যবাধকতা নেই দিতে পারেন এই গোলাপও। এই রঙের গোলাপ মানে কোমলতা।  

লাল: ভালোবাসা বোঝাতে প্রিয় মানুষের হাতে দিতে পারেন এই গোলাপ। সৌন্দর্য বোঝাতেও লাল রঙের গোলাপ দেওয়া হয়। শুভেচ্ছা জানাতে বা বিয়েতে কিংবা আবেগ বোঝাতেও এই গোলাপ উপহার দেওয়া হয়।

পিচ: আরোগ্য কামনায় বা কারও আরোগ্য লাভের পরে তাঁকে দিতে পারেন পিচ রঙের গোলাপ। আন্তরিকতা বোঝাতে বা কারও প্রতি সহমর্মী হলে তাঁকে দিতে পারেন এই রঙের গোলাপ। সততা বোঝাতেও দিতে পারেন পিচ গোলাপ।

হলুদ: এই রঙের গোলাপ মানে আনন্দ, সতেজতা এবং সুস্বাস্থ্য। হলুদ গোলাপ মানে বন্ধুত্বও বোঝায়। এই গোলাপ স্নেহ ও আদরের।

সাদা: কাওকে মিস করছেন? তাঁকে পাঠাতে পারেন সাদা রঙের গোলাপ। সততা, সরলতা, সৎ চরিত্র, সততা বোঝাতে এই গোলাপ উপহার দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে বিয়েতে শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে দেওয়া হয় এই গোলাপ। আবার সাদা রঙের গোলাপে বোঝানো হয় আধ্যাত্মিকতাও। কারও মৃত্যু হলেও দেওয়া হয় সাদা গোলাপ।

কমলা: সহযোদ্ধা থুড়ি সহকর্মীকে উদ্বুদ্ধ করতে এই গোলাপ দেওয়া হয়। উচ্ছ্বাস, আবেগ জানাতে বা কাওকে উৎসাহিত করতে বা নিজে উৎসাহিত হলে কাওকে দিতেই পারেন কমলা গোলাপ। এই গোলাপ আবার গর্ব, কামনা, বাসনার প্রতীক।

ল্যান্ডলেভার: মন্ত্রমুগ্ধ হওয়া বা লাভ অ্যান্ড ফার্স্ট সাইটের প্রতীক এই গোলাপ।  

সবুজ: একতা, সমৃদ্ধি, জীবনীশক্তি বোঝাতে এই গোলাপ উপহার দেওয়া হয়।

নীল: অধরা প্রেমের প্রতীক নীল গোলাপ।

কালো: ছলনার প্রতীক কালো গোলাপ। চির বিদায় জানাতেও এই গোলাপ ব্যবহার করা হয়।

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর