দুর্গাপুজোর সঙ্গে আর যুক্ত থাকবেন না থিমশিল্পী সনাতন দিন্দা!

সনাতন বলেন, এখন দুর্গাপুজোয় এসেছে চটুল মনোভাব, চটুল শিল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আর কলকাতার দুর্গাপুজো যেন মিলেমিশে ছিল। দীর্ঘ ২৫ বছর ধরে কল্লোলিনীর দুর্গাপুজো মানেই উঠে আসত থিমশিল্পী সনাতন দিন্দার (SANATAN DINDA) নাম। সেই তিনি সরে দাঁড়াচ্ছেন দুর্গাপুজো থেকে। তা জানিয়েছেন শিল্পী নিজেই।

চতুর্থ বেহালা ফেস্টের এবারের থিম ছিল, ‘বন্ধনহীন’। এই প্রদর্শনীতে ছিল ইন্সটলেশন, স্ট্রিট আর্ট, ফটোগ্রাফি, পারফর্ম আর্ট। সেই শিল্পপ্রদর্শনীর আহ্বায়ক শিল্পী সনাতন। তিনি নিজেও অংশগ্রহণ করেছেন এই প্রদর্শনীতে। তবে সেখান থেকেই জানিয়েছেন, অভিমান ভরা সিদ্ধান্ত।

তিনি বলেন, এখন দুর্গাপুজোয় এসেছে চটুল মনোভাব, চটুল শিল্প। সবেতেই শুধু কম্পিটিশন। সেখানে নিজেকে আর ফিট করা সম্ভব নয়। তাই সরে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর প্রশ্ন, যখন দেবদেবী ছাড়াই প্রদর্শনীর আয়োজন করে এত ভিড়, তখন পুজো কেন? তবে কি পুজো থেকে নিজেকে একদম সরিয়ে নেবেন? শিল্পী জানাচ্ছেন, বেহালায় তাঁদের যে পুজো আছে সেখানে ঢাকঢোল বাজাবেন বা খিচুড়ি রান্না করবেন তিনি। কেন এই কঠোর সিদ্ধান্ত? শিল্পী বলেন, শিল্প মানে সেক্যুলার। দুর্গাপুজো সেক্যুলার নয়। বলেন, ওখানে দশহাতের মেয়ে আছে কিন্তু সত্যি দুর্গা বা দুর্গার দর্শন নেই। তিনি আরও বলেন, দুর্গাপুজোয় বেশিরভাগ জায়গায় যেই শিল্প হয়, তার সঙ্গে দুর্গার যোগ থাকে না। দুর্গা পড়ে থাকে এক কোণে।

বলেন, দুর্গাপুজোয় তিনি শিল্পের আনন্দ অস্তিত্ব খুঁজতে গিয়েছিলেন। কিন্তু তাতে ব্যর্থ হয়েছেন, তাই ফিরছেন নিজস্ব শিল্পচর্চায়। শিল্পের থেকে আনন্দের জন্যই তিনি একসময় রাস্তায় নেমেছিলেন জানিয়ে বলেন, ওই আনন্দ খুঁজতেই দুর্গাপুজোয় দীর্ঘ বছর ধরে যুক্ত থেকেছিলেন তিনি। তাঁর সাফ বক্তব্য, আয়োজিত এই প্রদর্শনীতে মানুষ এসে শিল্প বুঝছেন। আনন্দ পাচ্ছেন। এখানে সাফল্য- ব্যর্থতা বা প্রতিযোগিতা নেই। বলেন, নিছক টাকা রোজগার করতে তিনি দুর্গাপুজো করতেন না। খুঁজতেন শিল্পের আনন্দ। তাঁর দাবি, তা করতে গিয়ে বহু জায়গায় তিনি টাকা পাননি উল্টে অপমানিত ও লাঞ্ছিত হয়েছেন। তাই মুক্তি নিলেন তিনি।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?