মুখ্যমন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন, প্রত্যন্ত গ্রামেও ‘দুয়ারে পিজি’ পরিষেবা

পিজি হাসপাতালের ৩৬ জনেরও বেশি চিকিৎসক গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। গত ১৬ জানুয়ারি পিজিতে এসে তিনি প্রস্তাব দিয়েছিলেন, পিজি (PG) হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যেন গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা দেন।

গত সোম ও মঙ্গলবার পিজি হাসপাতালের ৩৬ জনেরও বেশি চিকিৎসক গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উপস্থিত ছিলেন চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়, পিজির ডেপুটি মেডিক্যাল সুপার অমিত মজুমদার, সহকারী সুপার হীরক চক্রবর্তী প্রমুখ। আর ছিলেন একঝাঁক জুনিয়র ডাক্তার। তাঁদের সঙ্গে ছিলেন ইসিজি ও প্যাথোলজিক্যাল টেকনোলজিস্ট। শিশুরোগ, মেডিসিন, ত্বক, নাক-কান-গলা, এন্ডোক্রোনোলজি, কার্ডিওলজি সহ বিভিন্ন সমস্যার চিকিৎসক ছিলেন।

জানা গিয়েছে, মাসে মাসে এমন ৩টি করে ক্যাম্প হবে। সেই ক্যাম্প থেকেই দেওয়া হবে ওষুধ। এর পাশাপাশি বলা হয়েছে, আশাকর্মীদের মাধ্যমে অন্তত ১,১০০ জনকে পরীক্ষা করা হবে। পিজি সূত্রে খবর, প্রত্যন্ত গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার জন্য জুনিয়র চিকিৎসকদের বিশেষ সম্মান জানানো হবে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এসএসকেএমের (SSKM) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেছিলেন, যদি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাঁরা সপ্তাহে অন্তত তিন-চারদিন পরিষেবা দেন তাহলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হবেন।

 মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরেই জুনিয়র ডাক্তারদের গ্রামীণ এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধু এসএসকেএম’ই নয়, ধীরে ধীরে অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও প্রত্যন্ত এলাকায় গিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের শিবির করে বসবেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?