শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠতেই রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সরকার। জানা গিয়েছে, ২০২৬-২৮ শিক্ষাবর্ষে রাজ্যের ২০৫টি বিএড কলেজে পড়ুয়া ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বিএড কলেজই নয়, তালিকায় রয়েছে ১৪টি আইটিআই, ৩৮টি ফার্মা কলেজ এবং একটি পলিটেকনিক প্রতিষ্ঠানও। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। 

রাজ্যের বিভিন্ন বেসরকারি বিএড কলেজের পরিকাঠামো, শিক্ষকসংখ্যা এবং পঠনপাঠনের মান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। বিষয়টি খতিয়ে দেখতে উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা দফতরের তরফে একাধিক দফায় পরিদর্শন করা হয়। প্রায় ৪৫০টিরও বেশি বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে দ্বিতীয় দফার পরিদর্শনেও বেশ কিছু কলেজ নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মোট ৪৫১টি বিএড কলেজকে প্রথম দফার পরিদর্শনের পর উন্নতির নির্দেশ দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফার পরিদর্শনে ৩৩৭টি কলেজ প্রয়োজনীয় মান পূরণ করায় ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ভর্তির অনুমতি পেয়েছে। বাকি ২০৫টি কলেজকে পরিকাঠামো ও পঠনপাঠনের মান উন্নত করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

এছাড়াও ২৬৫টি আইটিআইয়ের মধ্যে ১৪টি এবং ১৩৪টি ফার্মা কলেজের মধ্যে ৩৮টিতে ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৭৪টি পলিটেকনিকের মধ্যে একটিতেও আপাতত ভর্তি নেওয়া যাবে না। সরকারের বক্তব্য, এটি শাস্তিমূলক পদক্ষেপ নয়। নির্ধারিত মান পূরণ করতে পারলে আগামী শিক্ষাবর্ষে ফের ভর্তির অনুমতি মিলতে পারে।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই