নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি:  শরীরচর্চা  শেষ করে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন দুই বন্ধু। কিন্তু জলের মধ্যেই যে মৃত্যুফাঁদ লুকিয়ে রয়েছে তা স্বপ্নেও কল্পনা করেননি তাঁরা। স্নান করতে নেমে তলিয়ে যায় দুই বন্ধু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নবদ্বীপের দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাট এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। তবে উদ্ধারকারী দল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 

জানা গিয়েছে,  নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা ও সুরজিৎ দে। আদিত্য নবদ্বীপ শহরের চটীর মাঠ পাল পাড়া এলাকার বাসিন্দা এবং সুরজিৎ-এর বাড়ি দণ্ডপাণিতলা কাঁসারিপাড়ায়। অভিযোগ উঠেছে ঘটনার আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও ডুবুরি বা বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়নি। এই নিয়ে  নিখোঁজদের পরিবার ও স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে,  সকালে কর্মমন্দির মাঠে  শরীরচর্চা শেষে আদিত্য ও সুরোজিৎ দেয়ারাপাড়া ঘাটে গঙ্গায় নামে। ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা স্কুলগাড়ির চালক দুলাল ঘোষ জানান, সকাল ৮টা ৪৫ মিনিট  নাগাদ ঘাটের পাড় থেকে মাত্র দশ ফুট দূরে এক যুবককে আচমকা একবার মাথা তুলে পরক্ষণেই তলিয়ে যেতে দেখেন তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও সে আর ভেসে না ওঠায় তিনি দ্রুত মাঠে থাকা অন্যদের খবর দেন। খোঁজাখুঁজির সময় ঘাটের পাড় থেকে দুই যুবকের সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার হয়। এর পরই পরিবারের সদস্য ও নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: ‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

খবর পেয়ে ঘাটে ছুটে আসেন নিখোঁজ যুবকদের বন্ধু সোমনাথ ঘোষ। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে নবদ্বীপ থানায় দ্রুত জানানো সত্ত্বেও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রশাসনের তরফে কোনও রেসকিউ টিম বা ডুবুরি পাঠানো হয়নি। নবদ্বীপ একটি গুরুত্বপূর্ণ জনবহুল ও তীর্থক্ষেত্র হওয়া সত্ত্বেও এখানে এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সম্প্রতি অন্য একটি ঘাটেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দিতে নবদ্বীপে অবিলম্বে অন্তত চারজনের একটি স্থায়ী ডুবুরি দল মোতায়েন করা প্রয়োজন।

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?