উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৫ .৯৫ শতাংশ, ছেলেদের টেক্কা মেয়েদের

গত বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরীক্ষা শেষ হওয়ার ৫৬ দিন বাদে প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল। চলতি বছর পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়ে পাশ করেছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। পাশের নিরিখে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ছাত্রের চেয়ে ছাত্রী ২.৯৫ শতাংশ বেশি পাশ করেছে। যদিও গতবারের তুলনায় পাশের হার কমেছে নয় শতাংশের বেশি। গত বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ।

করোনা ও বন্যার কারণে গত বছর নির্ধারিত সূচি মেনে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। ৭ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ ডিসেম্বর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ছাড়া ১২টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন দেন শিক্ষামন্ত্রী দীপু মণি। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শিক্ষা মন্ত্রী জানান, ঢাকা-যশোর সহ দেশের নয়টি শিক্ষা বোর্ড ও কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সবচেয়ে বেশি পাশ হয়েছে কুমিল্লা বোর্ডে। সেখানে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। আর সবচেয়ে কম পাশ হয়েছে দিনাজপুর বোর্ডে।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা