আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ এক ভারতীয়, আটকে ১০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তুরস্ক-সিরিয়ায় সোমবার ভোরের ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছেন ১১ ভারতীয়। তার মধ্যে একজনের এখনও খোঁজ মেলেনি। বাকি ১০ জন আটকা পড়লেও নিরাপদে রয়েছেন। বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকের (পশ্চিম) বিভাগের সচিব সঞ্জয় ভার্মা জানিয়েছেন, বেঙ্গালুরুর একটি সংস্থায় কর্মরত এক আধিকারিক ব্যবসার জন্য তুরস্কে গিয়েছিলেন। ভূমিকম্পের পরে তাঁর কোনও খোষজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ভারতীয়ের পরিবারের সদস্যদের পাশাপাশি যে সংস্থায় তিনি কর্মরত ছিলেন সেই সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।’

গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশ এবং লাগোয়া সিরিয়া। একবার নয়, একদিনে চার চারবার কেঁপে ওঠে ওই দুই দেশ। তাছাড়া গত কয়েকদিন ধরে লাগাতার আফটার শক অনুভব করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিন সন্ধে পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫৭৪ জন। আর সিরিয়ায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৩০ জন। এদিনই ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের দিকে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। ‘অপারেশন দোস্ত’ নামে এক কর্মসূচিও নেওয়া হয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধারকার্যে নেমে পড়েছেন ভারতের উদ্ধারকারীরা। এদিন বিকেলে সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের পশ্চিম শাখার দায়িত্বপ্রাপ্ত সচিব সঞ্জয় ভার্মা জানিয়েছেন, ‘ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় থাকা ভারতীয়দের জন্য আদানায় একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দশ ভারতীয় ভূমিকম্পের পরে প্রত্যন্ত এলাকায় আটকে পড়েছেন। যদিও প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।’

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ