রহড়াতে ভুয়ো কল সেন্টারের হদিশ পেল সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি,রহড়া: সিআইডির সাইবার ক্রাইম দমন শাখার অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার রহড়া থানায় এলাকায় একটি বাড়িতে হানা দেয় ।ওই বাড়িটিতে দুটি ঘর ভাড়া নিয়ে  ভুয়ো কল সেন্টার খুলে একটি নামী ঋণ সংস্থার নাম ব্যবহার করে, প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করা হচ্ছিল। সিআইডি(CID) অফিসাররা সাদা পোশাকে সেখানে হানা দিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ(Laptop) ও অন্যান্য জরুরী কাগজপত্র। ধৃতদের নাম মোঃ আরিফ, সোমনাথ বিশ্বাস, অঙ্কিত সিং ,সঞ্জনা সাউ ,তিথি দে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৪১৯ ,৪২০, ৪৬৫ ,৪৬৭,৪৬৮,৪৬৯, ১২০ বি ও ৩৪ ধারায় মামলা দায়ের করেছে সিআইডি। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে সিআইডি।

এর আগে সল্টলেক(Saltlake), নিউটাউন ও রাজারহাটের বিভিন্ন এলাকায় পুলিশ হানা দিয়ে একাধিক এই ধরনের ভুয়ো কল সেন্টারের সন্ধান পায়। এবার শহরতলী পেরিয়ে অন্যান্য এলাকাতেও এই চক্র ধীরে ধীরে বিস্তার লাভ করছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল