ভুমিকম্পে প্রাণহানি ১৫ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু তুরস্কেই মৃত ১২,৩৯১

সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯৯২ জন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্যি হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ১৫ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছে। তার মধ্যে শুধু তুরস্কেই মারা গিয়েছেন ১২ হাজার ৩৯১ জন। আর সিরিয়ায় মারা গিয়েছেন ২ হাজার ৯৯২ জন। ঘড়ির কাঁটার গতিকে হারিয়ে দিচ্ছে উদ্ধার হওয়া লাশের সংখ্যা। ধ্বংসস্তুপের নিচে এখনও কয়েক হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের। ফলে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ অনুমানই করতে পারছেন না।

গত সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়া সীমান্ত। চোখের পকলক পড়ার আগেই প্রকৃতির রোষে গুঁড়িয়ে গিয়েছিল কয়েক হাজার বাড়িঘর। ঘুমের ঘোরেই ধ্ংসস্তুপের নিচে চাপা পড়েছিলেন কয়েক হাজার মানুষ। কিন্তু প্রথম দিকে উদ্ধারকাজে ঢিলেমির জন্য চিকি‍ৎসার অভাবে ধ্বংসস্তুপের নিচেই প্রাণ হারিয়েছিলেন অসংখ্য বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, যদি যুদ্ধকালীন  ত‍ৎপরতায় উদ্ধারকার্য চালানো যেত, তাহলে অসংখ্য মানুষের প্রাণ বাঁচানো যেত। যদিও প্রশাসনের সাফাই, একই দিনে পর পর চার বার বড় ধরনের ভূমিকম্প হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকার্য সঠিকভাবে চালানো যায়নি।

ভূমিকম্পের ৬০ ঘন্টা পরেও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া প্রিয়জনকে উদ্ধারের আশা নিয়ে অপেক্ষার প্রহর গুণতে দেখা গিয়েছে পরিবারের সদস্যদের। অনেক ক্ষেত্রে উদ্ধারকারীদের জন্য বসে না থেকে ধ্বংসস্তুপ সরিয়ে চাপা পড়ে থাকা মানুষকে উদ্ধারের কাজে নেমেছেন স্থানীয বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানাচ্ছেন, উদ্ধারের আশায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানুষগুলি আর্ত চি‍ৎকার করছেন। কিন্তু তাঁদের সেই আর্ত চি‍ৎকার ক্রমশই স্তব্ধ হয়ে আসছে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি