‘মৃত্যুর দরজা কাছ থেকে দেখেছি’

হাসপাতালে চিকিৎসা চলছে রিঙ্কুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তুরস্কের ভূমিকম্পে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে রিঙ্কু। হাসপাতালের বিছানায় শুয়ে সেই হাড় হিম করা ঘটনার বিবরণ দিয়েছে সে। রিঙ্কুর সেই বয়ান হবহু এখানে তুলে ধরা হল।

‘আচকা ভবন কেঁপে উঠল, এর পর ভয়ানক শব্দ। চারদিকে হইহুল্লোড়, চিৎকার, কান্নার রোল। আর কিছু স্মৃতিতে নেই। চেতনা ফিরতেই নিজেকে আবিস্কার করি হাসপাতালে। হাত মুড়ে দেওয়া হয়েছে ব্যান্ডেজে। হাসপাতালে আমার বেডের আশপাশে অগণন ক্ষতবিক্ষত মানুষ। তাঁদের কারও মাথা, কারও পিঠ আবার কারও হাত-পা ব্যান্ডেজে ঢাকা। কিছু প্রাণহীন দেহের ঠাঁই কফিনে। আসলেই মৃত্যুর দরজা খুব কাছ থেকে দেখেছি! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি, যেন নতুন জীবন পেলাম। মা-বাবার দোয়ায় হয়তো সৃষ্টিকর্তা আমার প্রাণ নেননি’। চিকিৎসকের কথা বলতে নিষেধ করেছে। তাই, খুব অল্প কথার মধ্য দিয়ে সেই হাড়হিম ঘটনার বিবরণ দিল রিঙ্কু।

রিঙ্কু তুরস্কের কাহরামানমারাসের যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই বিশ্ববিদ্যালয়ের সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ের হাসপাতালেই সে ভর্তি। জানা গিয়েছে পরিবারের সঙ্গে কথা হয়েছে রিঙ্কুর। তাঁর বন্ধু শাওন জানিয়েছে, রিঙ্কু মানসিকদিক থেকে বিপর্যস্ত। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইস্তান্বুল হাসাপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁকে ইস্তান্বূলে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা পাশে থেকে রিঙ্কুর মনের জোর ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর মা সন্তানের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে। তিন ভাইবোনের মধ্যে রিঙ্কু বড়ো।

৪৫ ঘণ্টার তল্লাশিতে জীবিত উদ্ধার বাংলাদেশের রিঙ্কু

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা