৮ মাসের অন্তঃসত্ত্বা মাহি, কবে আসছে নতুন অতিথি

Share:

নিজস্ব প্রতিনিধি: এপার-অপার দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি মুলত ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও টলিউডে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। দেব, অঙ্কুশের নায়িকা হয়েছেন। তবে বহুদিন চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিছুমাস আগেই রাজনৈতিক খাতায় নিজের নাম তুলেছেন অভিনেত্রী। তবে সেই কারণেই কি তাঁর কাজ বন্ধ? না একেবারেই নয়। আসলে গতবছর ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনার কথা জানিয়েছেন ভক্তদের। ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, তিনি মা হতে চলেছেন। দুই মাসের অন্তঃসত্ত্বার সময়ে মা হওয়ার খবরটি দিয়েছেন মাহি। দেশ-বিদেশের একাধিক বিনোদন মহলে খুশির খবর। গত বছরেই মা হয়েছেন ঢাকা ইন্ডাস্ট্রির আরও এক জনপ্রিয় নায়িকা পরীমণি। দেখতে দেখতে তাঁর পুত্রের বয়সও হয়ে গেল ৬ মাস।

এদিকে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি। আর কিছুদিনের মধ্যেই প্রথম সন্তানের মুখ দেখবে মাহি পরিবার। গতকালই এক বিশিষ্ট সংবাদ মাধ্যমকে মাহি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে আর আড়াই মাস মধ্যেই মা হতে পারেন মাহি, তাঁর সন্তান ভূমিষ্ঠ হবে। তবে অন্তঃসত্ত্বা খবর দেওয়ার পরেই বাপেরবাড়িতে সাধের অনুষ্ঠান খেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। মাহি জানিয়েছেন, তিনি আপাতত বাপের বাড়িতে আছেন, উত্তরায় নিজের মায়ের কাছেই থাকবেন তিনি সন্তান প্রসবের আগ পর্যন্ত। বর্তমানে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছেন, ইনজেকশন নিচ্ছেন।

চিকিৎসকের থেকে এমন কথা শোনা মাত্রই মাহি জানান, ‘খুব শীঘ্রই নতুন অতিথি আসছে। পরিবারের সবাই খুব যত্নে রেখেছে তাঁকে। সব সময় নিজের খেয়াল রাখছেন। আমার ভেতরে প্রাণের অস্তিত্ব সবসময় টের পাচ্ছি। অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করতে সবাই প্রস্তুতি নিচ্ছে। গত বছর শরীফুল রাজ-পরীমণির পাশাপাশি পুত্রসন্তানের বাবা হয়েছেন ঢাকা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক সিয়ামও। তবে মাহির ছেলে না মেয়ে হবে, তা নিয়ে অনেকই উত্তেজিত। তবে মাহি বরাবরই বলে এসেছেন, তিনি মেয়েসন্তান চান। আগামী ১৭ ফেব্রুয়ারি মাহিয়া মাহির ‘বুবুজান’ ছবিটি মুক্তি পাবে। তার আগে শরীর ঠিক থাকলে প্রচারে যাবেন তিনি।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন