বিধানসভায় আচমকাই পুরনো বাজেট পড়তে শুরু করলেন মুখ্যমন্ত্রী, তার পর….

নিজের ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশও করেন অশোক গহলৌত।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: চলতি বছরের শেষেই মরু রাজ্যে বিধানসভার ভোট। আর তার আগে রাজ্য সরকারের শেষ বাজেট পেশ করতে গিয়ে শুক্রবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত যে কাণ্ড ঘটালেন তাতে উপস্থিত সদস্যদের চক্ষু চড়কগাছ। গত বার অর্থা‍ৎ ২০২২-২৩ অর্থ বর্ষে পেশ করা বাজেট গড়গড় করে পড়তে শুরু করলেন। আর তাতেই হাঙ্গামা বাঁধিয়ে দিলেন বিজেপি বিধায়কদরা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনা থেকে বাঁচাতে এগিয়ে এলেন সতীর্থ মহেশ যোশী। তিনি গহলৌতের কানে-কানে বলললেন, আপনি পুরনো বাজেট পড়ছেন। ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশও করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু হাতের কাছে এমন মারণ অস্ত্র পেয়ে হাতছাড়া করতে চাননি বিজেপি বিধায়করা। কীভাবে মুখ্যমন্ত্রী এমন ভুল করলেন সেই প্রশ্ন তুলে হাঙ্গামা বাঁধিয়ে দিলেন। ফলে বিধানসভার অধিবেশন স্থগিত করে দেন অধ্যক্ষ।

চলতি বছরের শেষেই যেহেতু রাজ্য বিধানসভার ভোট ফলে শেষ বাজেটে ভোটারদের মন জয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী কী-কী ঘোষণা করেন সে দিকে নজর ছিল সবার। এদিন বাজেট পেশ করতে উঠে নগরোন্নয়ন ও কৃষি ক্ষেত্রে আগামী এক বছর রাজ্য সরকার কোন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে তা পড়তে থাকেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তিনি বলতে থাকেন, ‘শহরের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইন্দিরা গান্ধি শহুরে রোজগার গ্যারান্টি চালু করা হচ্ছে। তাতে প্রত্যেকে বছরে কমপক্ষে একশো দিন কাজ পাবেন। এই প্রকল্পে ৮০০ কোটি টাকা খরচ হবে।’

মুখ্যমন্ত্রীর মুখে ওই কথা শুনে থ মেরে যান সভায় উপস্থিত সদস্যরা। কেননা, গত অর্থ বর্ষেই ওই প্রকল্প চালু হয়েছে রাজ্যে। এর পরেই হাঙ্গামা শুরু করে দেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ সি পি যোশী সদস্যদের শান্ত হয়ে বসার অনুরোধ করলেও তাতে কান দেননি বিরোধি বিধায়করা। শেষ পর্যন্ত আধ ঘন্টার জন্য সভা স্থগিত রাখতে হয়।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার