গোঘাটের মাটিতে সিপিএমের সন্ত্রাসের স্মৃতি ফেরালেন মমতা

সন্ত্রাসের চাষ করা হার্মাদ বাহিনী উঠে পড়ে লেগেছে বাংলার বুকে বিজেপির হয়ে মাঠ দখল করতে। আর তাই মমতাও মনে করিয়ে দিলেন ৩৪ বছরের সন্ত্রাসের কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধ বছর নয়, টানা ৩৪ বছর লাল সন্ত্রাসের মধ্যে জীবন কাটিয়েছে বাংলার(Bengal) মানুষ। সেই সন্ত্রাসের মধ্যেই খুন হয়েছেন হাজার হাজার সিপিএম(CPIM) বিরোধী মানুষ। শয়ে শয়ে মহিলা ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। লক্ষ কৃষকের জমির ফসল কেটে বা তাতে আগুন লাগিয়ে দিয়ে তাঁদের পেটে লাথি মারা হয়েছে। পুকুরের পরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে দেওয়া হয়েছে। মানুষের হাত-পা-মুন্ডু কেটে উল্লাস করেছে সিপিএরমের হার্মাদরা। সেই সন্ত্রাসের অবসান ঘটেছে ২০১১ সালের পরিবর্তনের ঝড়ে। বাংলার বুকে লালসন্ত্রাসের অবসান ঘাটানো মুক্তির কাণ্ডারী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata  Banerjee) এদিন ফের নতুন করে সেই লাল সন্ত্রাসের কথা মনে করিয়ে দিলেন হুগলি জেলার(Hooghly District) লালসন্ত্রাসের জমি আরামবাগ মহকুমার মাটিতে দাঁড়িয়ে। কেননা সেই সন্ত্রাসের অবসান ঘটলেও সেই সন্ত্রাসবাদী হার্মাদরা আর তাদের গুরুরা এখনও রয়ে গিয়েছে বাংলার মাটিতে। সেই সন্ত্রাসের চাষ করা হার্মাদ বাহিনী আবারও উঠে পড়ে লেগেছে বাংলার বুকে বিজেপির(BJP) হয়ে মাঠ দখল করতে। আর তাই মমতাও মনে করিয়ে দিলেন ৩৪ বছরের সন্ত্রাসের কথা।

এদিন হুগলি জেলার গোঘাটে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে আয়োজিত সভা ত্থেকে মমতা বলেন, ‘আরামবাগ থেকে একটা রাস্তা আছে গড়বেতা আর চমকাইতলা পর্যন্ত। ওখানে একটা সুড়ঙ্গ করেছিল সিপিএম। গড়বেতাতে মানুষ খুন করে ওই চমকাইতলার সুড়ঙ্গ দিয়ে লাশ বয়ে এনে ভাসিয়ে দিত নদীর জলে। আমি চমকাইতলায় পার্টির মিটিং করতে এসেছিলাম। আমার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজা ছিলেন। আমি তখন রেলমন্ত্রী। আমাদের প্যান্ডেল, বাস ভেঙে দেওয়া হল। অজিত পাঁজাকে আমি ছুটে এসে উদ্ধার করে নিয়ে যাই। শুধু গুলি চলছিল। আমার সে দিন থাকার জায়গা ছিল না। জয়রামবাটি-কামারপুকুর থেকে বলে দিয়েছিল কোথায় থাকতে হবে। আরামবাগ পুরসভার একটা গেস্টহাউস ছিল। সেখানেই ২টো রুমে আমরা কোনওভাবে ছিলাম। আমি সে দিনের জন্য কৃতজ্ঞ।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘এই গোঘাটের পাশে বাঁকুড়া। এখানে আমরা এসেছিলাম। সিপিএম গ্রাম দখল করে নিয়েছিল। মেরে লাশ ভাসিয়ে দিয়েছিল। রাত ১টার সময় বেরিয়েছিলাম। গা ছম ছম করছিল। দেখলাম মানুষজন সব গলা পর্যন্ত ডুবে রয়েছে। আমাকে বলছে, দিদি আমরা এখানে লুকিয়ে আছি। না হলে মেরে দেবে। আমি যখন কিছু বলি তার প্রমাণ থাকে। আমার সঙ্গে সে দিন ছিলেন এক সাংবাদিক। সুদীপদা আমাদের বলেছিলেন, এত ঝুঁকি নিচ্ছেন! কিন্তু আমি বলেছিলাম মানুষ বিপদে পড়লে কী করব। সে দিন যারা সিপিএমের হার্মাদ ছিল, আজ তারাই বিজেপির হার্মাদ। ওই সাংবাদিক, এখান থেকে ফিরে একটি লেখা লিখেছিলেন। আমার আজও মনে আছে। প্রমাণ আছে। এ সব অনেকেরই আজ আর মনে নেই। তাই মনে করিয়ে দিলাম। তাই বলছি, অনেক কষ্টে, অনেক লড়াই করে, অনেক মানুষের জীবনের বিনিময়ে সেই সন্ত্রাসের অধ্যায়কজে আমরা শেষ করেছি। আর নতুন করে ওদের হাত শক্ত করে সেই দিন ফিরিয়ে আনবেন না। ওরা ফিরলে অশান্তিও ফিরবে, খুনখারাপিও ফিরবে, সন্ত্রাসও ফিরবে। সন্দেশখালিতে দেখছেন তো কী করছে ওরা। মনে রাখবেন যা সিপিএম তাই বিজেপি। সিপিমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূল(TMC) দোষ করলে দুটো থাপ্পড় মারবেন, সেই অধিকার আছে আপনাদের। কিন্তু ওদের হাত শক্ত করবেন না।’

‘আমাই ছেলে নির্দোষ, ওঁকে ফাঁসানো হচ্ছে’, দাবি টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত সুমিতের মায়ের

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০