মাড়গ্রামে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কংগ্রেস নেতার বাড়িতে বোমা, চাঞ্চল্য

উদ্ধার হওয়া বোমার সংখ্যা প্রায় ১২ থেকে ১৫টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চাঞ্চল্য ছড়াল মাড়গ্রামে। এলাকায় বোমাবাজি, ২ তৃণমূল নেতা ও কর্মীর মৃত্যু এবং ১ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে ছিল চাঞ্চল্য। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে কংগ্রেস কর্মী সুজাউদ্দিনের। তাঁর বাড়িতেই মিলেছে একাধিক ব্যাগ ভর্তি তাজা বোমা (BOMB)। এই ঘটনায় ফের এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

গত শনিবারে বীরভূম জেলার রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। মাড়গ্রাম-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখ। ওই তৃণমূল নেতার ভাই লাল্টু শেখ, সুজাউদ্দিন এবং লাল্টুর বন্ধু নিউটন শেখকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তারপরে শাবল ও ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নিউটনের। এসএসকেএমে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তৃণমূল নেতার ভাই লাল্টুর।

অভিযোগ করা হয় স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন এবং তাঁর ছেলে শেখ বাপি ও শেখ লাকির বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করে ওই তিনজনকে। তাঁদের লাগাতার জেরা করা হচ্ছে। পুলিশ তল্লাশি চালিয়েছিল অভিযুক্ত কংগ্রেস নেতার বাড়িতে। সেখানেই একটি লেবু গাছের তলা থেকে পুলিশ উদ্ধার করেছে ৩ ব্যাগ তাজা বোমা। উদ্ধার হওয়া বোমার সংখ্যা প্রায় ১২ থেকে ১৫টি। কংগ্রেস নেতার দাবি, কী করে বাড়িতে বোমা- তা তিনি জানেন না। আবার অনেকের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে বোমা মজুত করেছিল কংগ্রেস। বোমা নিয়ে জিজ্ঞাদাবাদ শুরু করেছে পুলিশ।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন