কাল মহিলা আইপিএলের নিলাম, সামিল আদানির গুজরাত জায়ান্টস

নিলাম শুরু দুপুর আড়াইটে থেকে, জিও কনভেনশন সেন্টারে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাত পোহালেই মহিলা আইপিএল লিগের নিলাম। নিলাম শুরু সোমবার দুপুর আড়াইটে থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নিলামে অংশগ্রহণ করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন ১৫২৫জন ক্রিকেটার। তাদের মধ্যে থেকে ৪০৯জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। নিলামের সর্বনিম্ন দর ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা। ৪০৯জন ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪৬জন। বাকিরা বিদেশি। ৫০ লক্ষ টাকা দাম ধরা হয়েছে হরমনপ্রীত কাঔর, স্মৃতি মান্ধাতা, দীপ্তি শর্মা এবং শেফালি বর্মার। নিলাম হবে মুম্বইতে। নিলামে অংশ নিচ্ছে আদানি গোষ্ঠীর গুজরাত জায়ান্টস।তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়ার এলিসে পেরি, ইংল্যান্ডের সোফি একলেসস্টোন, নিউজিল্যান্ডের সফি ডেভাইন, ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা দোতিন। প্রতিটি দল সর্বাধিক ১৮ জন ক্রিকেটার কিনতে পারেন। ন্যূনতম ১৫জন। নিলাম হবে মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে। মহিলাদের আইপিএল ম্যাচ শুরু হবে আগামী ৪ মার্চ থেকে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। ২৩ দিনে মোট ম্যাচ হবে ২২টি।

মহিলাদের আইপিএলে খেলছে পাঁচটি দল। আদানি গোষ্ঠীর গুজরাত জায়ান্টাস ছাডা়ও রয়েছে মুম্বই ইন্ডিয়ানস, ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস। মহিলা আইপিএল-য়ের সম্প্রচারের সত্ব পেয়েছে ভায়াকম ১৮। স্পোর্টস এইট্টিন-য়ে দেখা যাবে নিলামের সরাসির সম্প্রচার। কালকের নিলামে কোন খেলোয়াড়ের দর কত ওঠে সেটাই দেখার। তবে সকলের নজর যে আদানি গোষ্ঠীর দিকে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কোন প্লেয়ারের জন্য তারা কত টাকা খরচ করল, তা দেখার অপেক্ষায় সকলে।

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল টেম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন