মধ্যপ্রদেশকে ঘরের মাঠে হারিয়ে রঞ্জি ফাইনালে বাংলা

ফাইনালে প্রতিপক্ষ সৌরাষ্ট্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: তিন বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। ঘরের মাঠে তারা মধ্যপ্রদেশকে ৩০৬ রানে পরাজিত করে। এই মধ্যপ্রদেশের কাছেই বাংলা হেরে গিয়েছিল। বাংলা শুধু ফাইনালেই পৌঁছয়নি। সেই সঙ্গে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই নিয়ে পঞ্চমবার বাংলা বিরাট রানের ব্যবধানে মধ্যপ্রদেশকে পরাজিত করে। 

প্রথম ইনিংসে মধ্যপ্রদেশকে বিরাট রানের সামনে দাঁড় করিয়ে দেয় সুদীপ ঘরামি এবং অনুষ্টুপরা। প্রথম ইনিংসে বাংলা করে ৪৩৮ রান। এর মধ্যে সুদীপ ঘরামির ব্যক্তিগত ১১২ রানের একটি ঝাঁ চকচকে ইনিংস রয়েছে। তাঁর সঙ্গে পাল্লা দিয়েছে অনুষ্টুপ মজুমদার। সেও বাংলাকে একটি শতরানের ইনিংস উপহার দেয়। অনুষ্টুপ করে ১২০ রান। মধ্যপ্রদেশের প্রথম ইনিংস মাত্র ১৭০ রানেই শেষ হয়। প্রথম ইনিংসে বাংলা এগিয়ে ছিল ২৬৮ রানে। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলা যোগ করে আরও ২৭৯ রান। ফাইনালে মধ্যপ্রদেশের টার্গেট ছিল ৫৪৮। রবিবার ছিল খেলার শেষ দিন। 

শুরু থেকে মধ্যপ্রদেশে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। প্রথম দিকে সেই কৌশল তাদের কিছুটা সাহায্য করলেও আচমকাই শুরু হয় উইকেট পতন।  রজত পাতিদার ব্যক্তিগত ৫২ রানে আউট হন, যশ দুবে আউট হন ৩০ রানে। ২৯ রানে  আদিত্য শ্রীবাস্তব। মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস  ২৪১ রানে শেষ হয়ে যায়। প্রদীপ্ত প্রামাণিক একাই নেন পাঁচ উইকেট। ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ম্যাচের সেরা বাংলার আকাশদীপ। ট্রফি জয়ের হাতছানি। 

আরও পড়ুন প্রয়াত রঞ্জি খেলোয়াড় সিদ্ধার্থ শর্মা

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?